সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘…চির-নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ’-গোটা বাংলাই আজ হয়তো জেগে উঠেছে এই সুরে। রবীন্দ্রনাথের জন্মদিন বাঙালির কাছে তো বটেই গোটা দেশেই যেন এক বিশেষ পার্বণ। আর এই উপলক্ষে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন গুরুদেবের কথা বলতে গিয়ে প্রণববাবু জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে তুলে ধরার নিরিখে রবীন্দ্রনাথই ছিলেন প্রকৃত অ্যাম্বাসডর। এমন একটা সময়ে তিনি এ কাজ করেছিলেন, যখন ভারতের কথা বাইরের পৃথিবী তেমন জানত না। জাতি-ধর্ম-ভাষার ভেদাভেদে জর্জরিত একটি পৃথিবীকে গুরুদেব অন্যরকম আন্তর্জাতিকতার আস্বাদ দিতে চেয়েছিলেন। চেয়েছিলেন একতা ও সংহতি। রবীন্দ্রনাথের মানবতার ধারণা তাই অন্য এক আকাশ, যা মহামানবের মিলনক্ষেত্রের কথা বলে। রাষ্ট্রের সীমানা পেরিয়ে মানুষে-মানুষে মিলনের সে ভাবনাকেই আরও একবার মনে করিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি জানান, রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যিনি তাঁর ভাবনায় নিজের সময়কেই শুধু জারিত করে রেখেছেন এমনটা নয়, আলোকিত করে চলেছেন ভাবীকালকেও। রবীন্দ্রনাথের জন্মদিন তাই এমন একটি অবসর, যখন তাঁর মানবতার আদর্শে আমরা নিজেদেরকে প্রাণিত করতে পারি।
Gurudev was the perfect ambassador of our country at a time when little was known about India in the outside world #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) May 9, 2017
Gurudev Tagore set forth a vision of peace and fraternity that continues to have relevance and global appeal #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) May 9, 2017
In a world fettered by race, creed & colour, Gurudev Tagore promoted internationalism for a new world order #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) May 9, 2017
Let us use this occasion to draw inspiration from Tagore’s idea of oneness of humanity #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) May 9, 2017
রবীন্দ্রনাথের স্বাধীন ও স্বতন্ত্র চিন্তার কথা উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাতেও। তিনি জানিয়েছেন, গুরুদেব তাঁর বলিষ্ঠ ভাবনার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান দেশ কখনওই ভুলতে পারে না।
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়