সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার সদস্য হিসাবে সমাজের চারজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির মনোনয়ন অনুযায়ী নির্বাচিত চার সদস্য হলেন, কৃষক নেতা রাম শাকাল, লেখক রাকেশ সিনহা, ভাস্কর রঘুনাথ মহাপাত্র ও ক্লাসিক্যাল নৃত্যশিল্পী সোনাল মানসিং৷ আগামী ১৮ জুলাই শুরু হচ্ছে সংসদের উভয়কক্ষের বাদল অধিবেশন৷ চলবে ১০ অগস্ট পর্যন্ত৷ জানা গিয়েছে, আসন্ন বাদল অধিবেশন থেকেই উচ্চকক্ষের সদস্য হিসাবে কাজ শুরু করবেন এনারা সকলে৷
[টুইটারে তিন লক্ষ ফলোয়ার্স খোয়ালেন নরেন্দ্র মোদি, জানেন কেন?]
এদের মধ্যে রাম শাকাল হলেন উত্তরপ্রদেশের কৃষক নেতা৷ দলিত সম্প্রদায়ের উন্নতির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি৷ উত্তরপ্রদেশের রবার্টগঞ্জ লোকসভা থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি৷ রাকেশ সিনহা হলেন বিখ্যাত লেখক৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মতিলাল নেহেরু কলেজের অধ্যাপক তিনি৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের সঙ্গে যুক্ত তিনি৷ ভারতনাট্যম ও ওডিশি নৃত্যের পরিচিত মুখ হলেন সোনাল মানসিং এবং রঘুনাথ মহাপাত্র হলেন বিখ্যাত ভাস্কর৷
[বিনা টিকিটের যাত্রায় রেকর্ড পরিমাণ লক্ষ্মীলাভ রেলের]
ভারতীয় সংবিধানে ৮০ নম্বর ধারা অনুযায়ী সমাজের বিশিষ্ট ১২ জন ব্যক্তিকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করার ক্ষমতা দেওয়া রয়েছে রাষ্ট্রপতিকে৷ সেই ধারা ব্যবহার করেই কৃষক নেতা রাম শাকাল, লেখক রাকেশ সিনহা, ভাস্কর রঘুনাথ মহাপাত্র ও ক্লাসিক্যাল নৃত্যশিল্পী সোনাল মানসিং-কে এবার মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ আগামী ছ’বছর রাজ্যসভার সদস্য হিসাবে কাজ করবেন এনারা৷
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়