সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিকাল স্ট্রাইক, সন্ত্রাসের যোগ্য জবাব৷ এমনটাই বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ মঙ্গলবার, বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে সংসদে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি৷ লোকসভা ও বিধানসভা নির্বাচনের উপর গঠনমূলক আলোচনার পক্ষেও কথা বলেন তিনি৷
কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রসংশা করে রাষ্ট্রপতি এবারের সাধারণ বাজেটকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন৷ ভারতের ইতিহাসে এবার এ প্রথম রেল বাজেট ও সাধারণ বাজেট একই সঙ্গে পেশ করা হবে৷ শুধু তাই নয়, ২৮ তারিখের পরিবর্তে এবার সাধারণ বাজেট ১ ফেব্রুয়ারি মাসে পেশ করা হবে৷
গরিবের স্বার্থেই কাজ করে চলেছে সরকার, প্রশংসা রাষ্ট্রপতির
গত আর্থিক বর্ষে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথাও নীয়জের বক্তব্যে উল্লেখ করেন প্রণব মুখার্জী৷ পাকিস্তানের নাম না করে তিনি সীমান্তপার থেকে সন্ত্রাস ছড়ানোর চক্রান্তের নিন্দা করেন৷ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি৷ কেন্দ্রীয় সরকার সন্ত্রাস দমনে ও শান্তি রক্ষা করতে বদ্ধপরিকর৷
বাজেট পেশের সময় সংসদে না থাকার সিদ্ধান্ত তৃণমূলের
দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনধন যোজনা, উজ্জ্বলা যোজনার তারিফ করেন তিনি৷ গণতন্ত্রের আসল পরিচয় দিতে সক্ষম হয়েছে ভারতবর্ষ, এমন মন্তব্যও তিনি করেন৷ গরিব, দলিত, শোষিত, কৃষক এবং শ্রমিকদের স্বার্থসিদ্ধির চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, এমন কথাও জানান তিনি৷
রাষ্ট্রপতির বক্তব্যের পাশাপাশি এদিন বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাজেট অধিবেশনে সব দলের সুষ্ঠু উপস্থিতি কামনা করেন তিনি৷ বাজেট অধিবেশনে যে কোনও ধরনের আলোচনাকেই স্বাগত জানানো হবে বলে বক্তব্য প্রধানমন্ত্রীর৷
সর্বশেষ খবর
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতালকে সরাল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’