সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কেন্দ্রের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগেই ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের ধাক্কা। বেশ খানিকটা বেড়ে গেল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন শহরে আলাদা-আলাদা দাম বেড়েছে। কলকাতায় যেমন ১৯ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের দাম বেড়েছে ১৮ টাকা। দিল্লিতে ১৪ টাকা দাম বেড়েছে। মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা। চেন্নাইয়ে ১২.৫ টাকা বেড়েছে দাম। নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই। ফলে কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পড়ছে ১,৮৮৭ টাকা।
[আরও পড়ুন: বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! কতদিন করা যাবে লেনদেন?]
হোটেল-রেস্তারাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির বাজারে ফের একদফা বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG cylinder prices) বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে। এই দামবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষে চাপ বাড়বে। চাপে পড়বেন LPG চালিত গাড়ির মালিকরাও।
[আরও পড়ুন: হুইলচেয়ারে বসেছিলেন বৃদ্ধ রোগী, পদযাত্রা থামিয়ে চিকিৎসার ব্যবস্থা ‘ত্রাতা’ মমতার]
তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও ১৪.২ কেজির গ্যাসের দাম ৯২৯ টাকাই থাকছে। সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতে দু’বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। এরইমধ্যে দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০১ টাকা বেড়েছিল। কিন্তু, গত ১৬ নভেম্বর সেই দাম ৫৭.৫০ টাকা কমে যায়।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন