সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার, ডায়াবেটিস, ব্যাকটেরিয়া সংক্রমণ বা রক্তাচাপের চিকিৎসায় ব্যবহূত ৫৬ টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমাল কেন্দ্র সরকার৷ এই ওষুধগুলির দাম গড়ে ২৫ শতাংশ কমানো হয়েছে৷
ওষুধের দাম নিয়ামক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) অবশ্য এর পাশাপাশি কিছু গ্লুকোজ ও ক্লোরাইড ইঞ্জেকশনের ছোট ফাইলের দাম বাড়িয়েছে৷ এনপিপিএ-র নয়া দাম ঘোষণায় অ্যাবোট হেল্থকেয়ার, সিপলা, লুপিন, আলেমবিক, অ্যালকেম ল্যাবোরেটরিজ, নোভার্টিস, বায়োকন, ইনটাস ফার্মাসিউটিক্যালস, হেটেরো হেল্থকেয়ার এবং সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের মতো বড় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি প্রভাবিত হবে৷ এনপিপিএ চেয়ারম্যান ভূপেন্দ্র সিং জানিয়েছেন, কিছু ওষুধের দাম যেমন ১০-১৫ শতাংশ কমেছে, তেমনই কিছু ওষুধের দাম কমেছে ৪৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত৷ এনপিপিএ জানিয়েছে, যদি কোনও সংস্থা সরকার ঘোষিত দামের ঊধর্বসীমা অমান্য করে তবে ক্রেতার কাছ থেকে নেওয়া অতিরিক্ত মূল্য জমা করতে হবে৷
সর্বশেষ খবর
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?
-
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও