সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গরু ও কোম্পানি’র ছোট্ট কাহিনি লিখে প্রথম ভারতীয় হিসেবে আমেরিকার কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ ছিনিয়ে নিলেন পরাশর কুলকার্নি৷ আদতে মুম্বইয়ের বাসিন্দা পরাশর থাকেন সিঙ্গাপুরে৷ পেশায় অধ্যাপক হলেও ছোট বেলা থেকেই লেখার অভ্যাস রয়েছে তাঁর৷ সেই গুণেই সারা বিশ্বের প্রায় ৪ হাজার প্রতিযোগীকে হারিয়ে সেরা লেখকের শিরোপা ছিনিয়ে নিলেন এই ভারতীয় লেখক৷
পুরস্কারের আর্থিক মূল্য ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ টাকা হলেও, সম্মানিক মূল্য অনেক পরাশরের কাছে৷ এর যাবতীয় কৃতিত্ব তিনি নিজের ঠাকুরদাকেই দিচ্ছেন৷ কারণ ছোটবেলায় তিনি রোজ মহারাষ্ট্র টাইমস পড়ার জন্য পরাশরকে এক টাকা দিতেন৷ সেখান থেকেই তাঁর পড়া ও লেখার অভ্যাসের শুরু৷ পরাশরের পুরস্কারপ্রাপ্ত এই কাহিনি ব্রিটেনের গ্রান্টা ম্যাগাজিনেও ছাপা হয়৷
নিজের লিঙ্কে পড়ে দেখুন সেই ‘গরু ও কোম্পানি’র কাহিনি৷
http://granta.com/cow_and_company/
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?