Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Pune

ভারতে এসে খ্রিস্টধর্মে ধর্মান্তরণের অভিযোগ! তিন মার্কিন নাগরিককে ‘লিভ ইন্ডিয়া’ বিজ্ঞপ্তি

১০ মে-র মধ্যে তাঁদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৫০

options
link
ভারতে এসে খ্রিস্টধর্মে ধর্মান্তরণের অভিযোগ! তিন মার্কিন নাগরিককে ‘লিভ ইন্ডিয়া’ বিজ্ঞপ্তি zoom
গত ২৭ এপ্রিল পুনের পেঠ এলাকার একটি ঘটনা প্রকাশ্যে আসে।
Advertisement

এদেশে এসে খ্রিস্টধর্মে ধর্মান্তরণের চেষ্টা! এমনই অভিযোগ উঠল তিন মার্কিন নাগরিকের বিরুদ্ধে। আর সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করল পুণে পুলিশ। দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। ওই তিনজনকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা পুণের।

পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের বয়স ৫৩, ৬৫ ও ৬৬। গত ১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে তাঁরা ভারতে এসেছেন ট্যুরিস্ট ভিসায়। অভিযোগ, ভারতে এসেই তাঁরা ধর্মীয় উপকরণ বিতরণ করছিলেন। পাশাপাশি খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময়েও লিপ্ত ছিলেন। ট্যুরিস্ট ভিসায় ভারতে এসে ধর্মীয় প্রচার ও শিক্ষাদানের কাজে যুক্ত হয়ে তাঁরা ভিসার শর্তাবলি লঙ্ঘন করছেন, এই বিষয়টি জানার পরই দ্রুত পদক্ষেপ করেছে প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে তাঁরা ভারতে এসেছেন ট্যুরিস্ট ভিসায়। অভিযোগ, ভারতে এসেই তাঁরা ধর্মীয় উপকরণ বিতরণ করছিলেন।

জানা গিয়েছে, গত ২৭ এপ্রিল পুনের পেঠ এলাকার একটি ঘটনা প্রকাশ্যে আসে। বলা হয়, ওই তিনজন এক বেসরকারি ক্যাব চালকের কাছে গিয়ে তাঁকে ইংরেজি, হিন্দি ও মারাঠি-সহ বিভিন্ন ভাষায় লেখা প্রচারপত্র ধরিয়ে দেয়। তাঁদের বিরুদ্ধে ওই চালককে নিজেদের ধর্মীয় বিশ্বাস গ্রহণে প্ররোচিত করার চেষ্টারও অভিযোগ রয়েছে। ওই ট্যাক্সি চালক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর ওই তিন বিদেশিকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁদের কাছে ভিসা দেখতে চান। ওই তিনজনের ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করে নানা খ্রিস্টধর্মীয় কাগজপত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ওই তিনজন তাদের ট্যুরিস্ট ভিসার শর্ত লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। এরপরই তাঁদের ভারত ছাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়। জানিয়ে দেওয়া হবে ১০ মে, ২০২৬-এর নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ ছাড়তে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.