Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Punjab

পাঞ্জাবে টার্গেট কিলিং! প্রকাশ্য রাস্তায় পুলিশ আধিকারিককে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য

মৃত ওই পুলিশ আধিকারিক একজন সহকারী সাব ইন্সপেক্টর (ASI), নাম যোগা সিং। কে বা কারা তাঁকে হত্যা করল তার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৪:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৪:০২

options
link
পাঞ্জাবে টার্গেট কিলিং! প্রকাশ্য রাস্তায় পুলিশ আধিকারিককে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য zoom
প্রকাশ্য রাস্তায় পুলিশ আধিকারিককে গুলি করে খুন পাঞ্জাবে।
Advertisement

কর্তব্যরত পুলিশ আধিকারিককে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন পাঞ্জাবে। শনিবার সকালে ভয়াবহ এই ঘটনা ঘটেছে অমৃতসরের মজিথায়। জানা গিয়েছে, মৃত ওই পুলিশ আধিকারিক একজন সহকারী সাব ইন্সপেক্টর (ASI), নাম যোগা সিং। কে বা কারা তাঁকে হত্যা করল তার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

জানা গিয়েছে, এএসআই যোগা সিং গুরুদাসপুরের বাঙ্গারের ঘনিয়ে গ্রামের বাসিন্দা। তিনি রাজ্য পুলিশের ট্র্যাফিক বিভাগে কর্মরত। রবিবার সকালে নিজের স্কুটারে করে ডিউটিতে যোগ দিতে অমৃতসর যাচ্ছিলেন তিনি। সেই সময় মাজিথা থেকে প্রায় এক কিলোমিটার আগে বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁর বাইক থামায়। কিছু বুঝে ওঠার আগেই স্কুটার থামিয়ে পর পর গুলি চালানো হয়। অতর্কিত এই হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ আধিকারিকের।

Advertisement

মাজিথা থেকে প্রায় এক কিলোমিটার আগে বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁর বাইক থামায়। কিছু বুঝে ওঠার আগেই স্কুটার থামিয়ে পর পর গুলি চালানো হয়।

ভয়ংকর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পাঞ্জাব পুলিশের অন্দরে। ওই এলাকার নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। অমৃতসরের এসএসপি সুহাইল মীর কাসিম, ডিএসপি কমলমীত সিং এবং এসএইচও করমপাল সিংয়ের মতো শীর্ষ পুলিশকর্তারা ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। ডাকা হয়েছে ফরেনসিক দল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে আততায়ীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

কেন হত্যা করা হল ওই পুলিশ আধিকারিককে তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কোনও সংগঠিত অপরাধচক্র রয়েছে কিনা সেটাও খুঁটিয়ে দেখা হচ্ছে। অপরাধীরা শীঘ্রই গ্রেপ্তার হবে বলে আশ্বস্ত করা হয়েছে পুলিশের তরফে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.