সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরল হলেও এমন ঘটনা ঘটে। যখন সিনেমার কল্পনাকেও হার মানিয়ে দেয় ঘোর বাস্তব। এমনই এক বাস্তবের সাক্ষী হলেন ভেল্লোরের তিরুপাত্তুর এলাকার বাসিন্দারা। যখন বিয়ের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় যবনিকা পতন হল পাত্রের ছোট ভাইয়ের কীর্তিতে। কী এমন করলেন তিনি? বড় ভাইকে ঠেলে সরিয়ে নিজেই বিয়ে করে নিলেন কনেকে।
[মহিলাদের যৌন চাহিদা কমাতে আজব বিধান ইমামের, ভাইরাল ভিডিও]
কিন্তু কেন এমনটা করলেন ওই যুবক? প্রশ্নের উত্তরে যা জানা গেল তাতে হতবাক উপস্থিত আত্মীয়-পরিজনরা। কারণ এতে সম্মতি ছিল পাত্রীরও। পাত্রের ছোট ভাইকেই ভালবাসেন বলে জানায় ২০ বছরের ওই যুবতী। আজ থেকে নয়, তাঁদের এই প্রেম চলছে প্রথম দেখার দিন থেকেই। সেদিন বড় ভাইয়ের জন্যই পাত্রী দেখতে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু প্রথম দেখাতেই পাত্রীকে তাঁরই পছন্দ হয়ে যায়। যুবতীরও ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ ছিল। তখন থেকেই চুপি চুপি প্রেমপর্ব চালিয়ে যাচ্ছেন দু’জনে। যা কেউ এতদিন আঁচ করতে পারেননি।
কিন্তু বিয়ের দিনই সমস্ত তথ্য ফাঁস হল। বিয়ের শেষের দিকে দক্ষিণী রীতি অনুযায়ী পুরোহিত বড়ভাইকে যখন কনের গলায় পবিত্র সুতো অর্থাৎ তালি বাঁধতে বলে। আচমকা ভাইকে ঠেলে সরিয়ে নিজের পকেট থেকে অন্য একটি তালি বের করে পাত্রীর গলায় পরিয়ে দেয় ছোটভাই। প্রথমে হকচকিয়ে গেলেও পরে আত্মীয়-পরিজনরা কনেকে ওই সুতো খুলে ফেলতে বলেন। সকলকে অবাক করে কনে জানান এই কাজ তাঁর সম্মতিতেই হয়েছে তাই ওই সুতো তিনি খুলবেন না। তখনই পুরো সত্য সকলের সামনে আসে।
[পাকিস্তানে কাজ করতে চাননি, চাপের মুখে সাফাই পরেশের]
ঘটনার পরই মণ্ডপ ছেড়ে চলে যায় বড়ভাই। তারপর থেকেই আর কোনও খোঁজ মেলেনি তাঁর। শোনা গিয়েছে, ছোটভাইকে ব্যাপক মারধর করা হয়েছে। যুবতীর গলা থেকেও জোর করে তালি খুলে নেওয়া হয়েছে। কিন্তু নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় দু’জনেই।
[ছবির প্রচারে চমক, টুইটারে পদবি বাদ দিলেন পাওলি-ইন্দ্রনীলরা]
সর্বশেষ খবর
-
হরমুজে জাহাজে ইরানি হামলা, ছিলেন ১১ ভারতীয় নাবিক! নিখোঁজ ১, কড়া নিন্দা নয়াদিল্লির
-
‘অভিষেককে সরালে অনেকেই ফিরবে’, মমতার সঙ্গ ছেড়ে ঋত শিবিরে গিয়ে বিস্ফোরক রবীন্দ্রনাথ
-
খেলার মাঝেই রোনাল্ডোর দেশের রেফারির সঙ্গে তর্ক মেসির, লাল কার্ড নিয়ে প্রশ্ন তুলছেন সুইস কোচ
-
বাড়তি শিক্ষক বদলি থেকে রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু, জরুরি সিদ্ধান্ত স্কুলশিক্ষা দপ্তরের
-
বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্পপোস্টে বেঁধে মার! কাঠগড়ায় ফিরদৌসি অনুগামীরা, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ১