Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

আরএসএস অবমাননার মামলায় আদালতে হাজিরা রাহুলের

রাহুলের সঙ্গে আরএসএসের আইনি তরজা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৬, ১৩:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৬, ১৩:০৫

options
link
আরএসএস অবমাননার মামলায় আদালতে হাজিরা রাহুলের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেন পিছু ছাড়ছে না কংগ্রেস সহ-সভাপতির৷ আরএসএসের বিরুদ্ধে নানা সময়ে করা রাহুল গান্ধীর নানান মন্তব্যই যেন এখন বুমেরাং হয়ে ফিরছে তাঁর নিজের দিকেই৷ সম্প্রতি সংগঠনের এক সদস্য অঞ্জন বোরা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগে তিনি জানিয়েছেন, রাহুল ক্রমাগত সংঘের নামে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন এবং আরএসএসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন৷

এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কংগ্রেসের রাজপুত্র বৃহস্পতিবার গুয়াহাটি আদালতে ব্যক্তিগত হাজিরার জন্য উপস্থিত হলেন৷ এদিন রাহুল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, “আমি দরিদ্র মানুষের সাহায্য করার চেষ্টা করছি৷ দলিতদের উন্নতির চেষ্টা করছি৷ আর তাই ক্রমাগত আমাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে৷”

Advertisement

রাহুলের সঙ্গে আরএসএসের আইনি তরজা এই প্রথম নয়৷ এর আগেও সংঘের বিরুদ্ধে মুখ খোলায় আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছিল জুনিয়র গান্ধীকে৷ মহাত্মা গান্ধীর হত্যায় সংঘ পরিবারের হাত থাকার মন্তব্য করে রীতিমতো বিপাকে পরেছিলেন তিনি৷ তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ কিন্তু প্রাথমিকভাবে ক্ষমা চেয়ে গোটা ঘটনার দায় এড়িয়েছিলেন তিনি৷ কিন্তু ঘটনার রেশ কাটতে না কাটতেই সুর পাল্টে আবারও সংঘ পরিবারকে আক্রমণ করেন তিনি৷ বলেছিলেন, যে কোনও আইনি জটিলতার সম্মুখীন হতে তিনি রাজি৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.