সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) বৃহস্পতিবার হাথরাসের (Hathras) ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তাঁদের আসার আগেই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রবেশাধিকার নেই সংবাদমাধ্যমেরও। বলা হচ্ছে, তদন্তে যাতে কোনও অসুবিধা না হয় তাই এই পদক্ষেপ করা হয়েছে।
প্রিয়াঙ্কা গান্ধী নির্যাতিতার পরিবারের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন। জানিয়ে দিয়েছেন, হাথরাসে এসে ওই পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। এক সূত্র থেকে জানা যাচ্ছে, সমস্ত পরিকল্পনা হয়ে গিয়েছে। যে কোনও সময়ই হাথরাসে পৌঁছে যাবেন কংগ্রেস নেত্রী। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে রাহুলও যাবেন।
[আরও পড়ুন: কংগ্রেস শাসিত রাজ্যে চালু হবে না বিতর্কিত কৃষি আইন! বিকল্প পথ বাতলে দিলেন সোনিয়া]
তবে হাথরাসের জেলা ম্যাজিস্ট্রেট পি লস্কর জানিয়েছেন, ‘‘আমাদের কাছে প্রিয়াঙ্কার আসার ব্যাপারে কোনও খবর নেই। বিশেষ তদন্তকারী দল বা সিট আক্রান্তের পরিবারের সঙ্গে দেখা করবে আজ। সেই জন্য সংবাদমাধ্যমকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।’’
গত ১৪ সেপ্টেম্বর হাথরাসের তরুণী নির্যাতনের শিকার হন। তাঁকে প্রথমে আলিগড়ের এক হাসপাতালে ভরতি করা হলেও পরে নিয়ে আসা হয় দিল্লির সফদরজং হাসপাতালে। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর। তরুণীর মৃত্যুর পরে অপরাধীদের দ্রুত ও কঠোরতম শাস্তির প্রতিবাদে মুখর গোটা দেশ।
[আরও পড়ুন: ‘NDA কি আর আদৌ আছে?’ অকালি দল জোট ছাড়ার পরই বিজেপিকে খোঁচা শিব সেনার]
প্রিয়াঙ্কা গান্ধী কালই টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেন। তিনি লেখেন, ‘‘আপনার আর কোনও নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রীর পদে থাকার।’’ রাহুল গান্ধীও গোটা ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে কাঠগড়ায় তুলে টুইট করে জানিয়েছিলেন, ‘‘দলিতদের অবদমিত করে রাখতে ও সমাজে তাঁদের অবস্থান চিহ্নিত করতে এই ধরনের লজ্জাজনক পদক্ষেপ করছে উত্তরপ্রদেশ সরকার। এই ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধেই আমাদের লড়াই।’’ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও হাথরাসের ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, ‘‘ওই তরুণীকে হত্যা করেছে নির্দয় সরকার।’’
সর্বশেষ খবর
-
স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা!
-
‘আমাদের ধোঁকা দিয়েছে’, ফের পড়ুয়া বিক্ষোভ ঝাড়খণ্ডে, পুড়ল রাহুল-হেমন্তর কুশপুতুল
-
অগ্নি ‘শিখা’র পর ঝাঁকে ঝাঁকে হোটেল সিল! নিউ মার্কেটের আরও ২৫ হোটেল-রেস্তোরাঁকে শোকজ দমকলের
-
পাহাড় সমস্যা সমাধানে ‘শাহী নকশা’, গঠিত নয়া কমিটি, মাথায় বিএসএফের প্রাক্তন ডিজি
-
মা-বাবার সামনেই ইঞ্জিনিয়ার স্বামীকে পিটিয়ে খুন স্ত্রীর! নৃশংস হত্যা কাণ্ডের সঙ্গী যুবতীর পরিবার