সংসদ চত্বরে প্রতিবাদ চলাকালীন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুকে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। বিরোধীদের প্রতিবাদস্থলের পাশ থেকে যাওয়ার সময় রাহুলের মুখ থেকে ‘গদ্দার’ শব্দ শুনতে হল তাঁকে। কারও নাম না নিয়েই রাহুলের কটাক্ষ, ‘ওই দেখুন গদ্দার আসছে।’ ঘটনার ভিডিও সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। পালটা রাহুলকে ‘দেশের শত্রু’ বলে তোপ দেগেছেন বিট্টু।
জানা যাচ্ছে, আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে সুর চড়ানোয় গতকাল ৮ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। বুধবার সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সাংসদরা। সেখানেই ঘটে এই ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অধিবেশন শুরু আগে বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাহুল-সহ বিরোধী দলের সাংসদরা। সেখানেই বিট্টুকে আসতে দেখে সুর চড়িয়ে রাহুল বলেন, ”একজন বিশ্বাসঘাতক এদিকেই আসছেন। সকলে তাঁর দিকে নজর রাখুন।” রাহুলের মুখে এহেন মন্তব্য শুনে উপস্থিত বাকিরা হাসিতে ফেটে পড়েন। এই ঘটনা দেখে একেবারে বিক্ষোভস্থলে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী বিট্টু। রাহুল গান্ধী-সহ বাকিদের উদ্দেশে তিনি বলেন, “দেশের শত্রু”, আপনারাও এগিয়ে চলুন।
আরও পড়ুন:
বন্ধুত্বের হাত বাড়িয়ে রাহুল বলেন, “হ্যালো ব্রাদার। আমার বিশ্বাসঘাতক বন্ধু। চিন্তা করবেন না। এখানেই ফিরে আসতে হবে।”
#WATCH | Delhi: As Union MoS Ravneet Singh Bittu passes by the protesting Congress MPs at Makar Dwar, Lok Sabha LoP Rahul Gandhi says, “Here is a traitor walking right by. Look at the face…”
LoP Rahul Gandhi offered to shake his hands, saying, “Hello brother, my traitor… pic.twitter.com/5wMgjM8KAW
— ANI (@ANI) February 4, 2026
তবে নাটক এখানেই শেষ হয়নি। গদ্দার কটাক্ষের পর বিট্টুর সঙ্গে হাত মেলাতে নিজের হাত বাড়িয়ে দেন রাহুল। বলেন, “হ্যালো ব্রাদার। আমার বিশ্বাসঘাতক বন্ধু। চিন্তা করবেন না। এখানেই ফিরে আসতে হবে।” তবে রাহুল হাত মেলানোর চেষ্টা করলেও তা প্রত্যাখ্যান করেন বিট্টু। এবং সেখান থেকে চলে যান। গোটা ঘটনা চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা কেসি বেনুগোপালও।
উল্লেখ্য, একটা সময় কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ছিলেন রবনীত সিং বিট্টু। ৩ বারের সাংসদ এই নেতা সামলেছেন, স্বরাষ্ট্র ও রেলের প্রতিমন্ত্রির দায়িত্ব। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সকলকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দেন বিট্টু।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক