সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পর্বে (CoronaVirus) দেশের একের পর এক ইস্যু, তা বেকারত্ব হোক, বেহাল অর্থনীতি, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, রাফালে, পিএম কেয়ারর ফান্ড-সহ একাধিক বিষয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। বৃহস্পতিবার ফের টুইট বাণে রাহুল গান্ধী (Rahul Gandhi) বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন সরকারকে। লিখলেন, অতিমারীর সঙ্গে লড়াইয়ের জন্য ভ্যাকসিন নিয়ে স্বচ্ছ পরিকল্পনা গড়ে তুলতে পারেনি সরকার। কেন্দ্র কতটা অপ্রস্তুত সেটা বোঝা যাচ্ছে।
গত ১৪ আগস্ট টুইট করে কেন্দ্রের কাছে করোনার প্রতিষেধক নিয়ে তথ্য ও তার প্রকাশের কৌশল জানতে চেয়েছিলেন কংগ্রেস সাংসদ। সেই টুইটই রিটুইট করে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন রাহুল। এদিনই দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৩৩ লক্ষ ছাড়িয়েছে। দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৫ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। দেশে মোট মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে সময়ের দাবি হল দ্রুত ভ্যাকসিন নিয়ে পরিকল্পনা। কিন্তু সেই জায়গায় ডাহা ফেল বলে খোঁচা রাহুলের।
A fair and inclusive Covid vaccine access strategy should have been in place by now.
But there are still no signs of it.
GOI’s unpreparedness is alarming. https://t.co/AUjumgGjGC
— Rahul Gandhi (@RahulGandhi) August 27, 2020
[আরও পড়ুন: JEE, NEET পিছিয়ে দিলে পড়ুয়াদের সমস্যা বাড়বে, মোদিকে একযোগে চিঠি ১৫০ শিক্ষাবিদের]
তিনি টুইটে লিখেছেন, “করোনার ভ্যাকসিন নিয়ে স্বচ্ছ ও সদর্থক পরিকল্পনা এখন দরকার। এতদিনে সেটা প্রকাশ্যে আসা উচিত ছিল। কিন্তু এখনও তার কোনও লক্ষণই নেই। ভারত সরকারের অপ্রস্তুতি উদ্বেগজনক।” যদিও গেরুয়া শিবির রাহুলের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের মতে, রাহুলের করোনা সম্পর্কে ধারণা সীমিত।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ