সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানড়ের সাংসদ ছিলেন তিনি। কিন্তু মানহানির মামলায় কারাদণ্ডের পরে সেই পদ খারিজ হয়ে গিয়েছে। তারপর প্রথমবার ওয়ানড় (Wayanad) যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। জানা গিয়েছে, মঙ্গলবার কেরলে নিজের নির্বাচনী কেন্দ্রে যাবেন রাহুল। সেখানে জমায়েতের পাশাপাশি রোড শো করবেন তিনি। প্রসঙ্গত, ১৩ এপ্রিল পর্যন্ত রাহুলের জামিন মঞ্জুর করেছে সুরাটের আদালত। তার আগেই ১১ এপ্রিল ওয়ানড় যাবেন তিনি।
২০১৯ সালে নির্বাচনী প্রচারের সময়ে রাহুল বলেন, সব মোদিই চোর। প্রচার চলাকালীন তৎকালীন কংগ্রেস (Congress) সভাপতি কর্ণাটকের কোলারের এক সভায় ছড়া কেটে বলেছিলেন, “নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। এদের প্রত্যেকের নামেই মোদি আছে কেন? সব চোরেদের নামেই মোদি কেন থাকে?” এই মন্তব্যের জেরে মানহানির মামলা দায়ের হয় রাহুল গান্ধীর বিরুদ্ধে।
[আরও পড়ুন: রিঙ্কুর স্বপ্নের ইনিংসে বিভোর আরিয়ান-সুহানা, কেক-শ্যাম্পেনে হল নাইটদের সেলিব্রেশন]
চার বছর ধরে সেই মামলার শুনানি চলে। অবশেষে রাহুলকে দোষী সাব্যস্ত করে সুরাটের আদালত। দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় কংগ্রেস নেতাকে। তবে দু’বার রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে সুরাটের আদালত। আগামী ১৩ এপ্রিল ফের সুরাট আদালতে রাহুলের মামলার শুনানি হবে। সেই শুনানির আগেই রাহুলের ওয়ানড় সফরের ঘোষণা হল। কংগ্রেস আয়োজিত জনসভা ও রোড শোতে অংশ নেবেন তিনি।
তবে এর মধ্যেই ফের নতুন করে অস্বস্তিতে পড়লেন কংগ্রেস নেতা। গৌতম আদানি ইস্যুতে সুর চড়াতে গিয়ে দলত্যাগী কংগ্রেস নেতাদের আক্রমণ করেন রাহুল। সেই তালিকায় ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও (Himant Biswa Sharma)। রাহুলের টুইটের পালটা দিয়ে তিনি বলেন, “মানহানিকর টুইট করেছেন রাহুল। আপাতত প্রধানমন্ত্রী অসম সফরে আসবেন। তারপর এই টুইট সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে। গুয়াহাটিতে মানহানির মামলা দায়ের করার পরিকল্পনা রয়েছে।”
[আরও পড়ুন: শরীরে শুধুমাত্র ফুলের মালা, রমজান মাসে এ কেমন ভিডিও উরফির! ক্ষিপ্ত নেটিজেনরা]
সর্বশেষ খবর
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল