সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় এটাই ছিল তাঁর ঘরের মাটি। এই মাটি থেকেই তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর বাবা, মা সকলেই রাজনৈতিক জীবনের কোনও না কোনও সময়ে আমেঠির মাটি থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সেই আমেঠি থেকেই উত্তরপ্রদেশের ভোটের প্রচার শুরু করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর ‘ঘরের মাটি’ থেকে রাহুল (Rahul Gandhi) ফের উসকে দিলেন হিন্দু-হিন্দুত্ববাদী বিতর্ক। বলে দিলেন, এই মুহূর্তে ভারতে যা যা সমস্যা সব এই হিন্দুত্ববাদীদের জন্য।
भाजपा के खिलाफ जनाक्रोश उमड़ा है।
Advertisementदेश को महंगाई से बचाने के लिए जनता मैदान में है और कांग्रेस पार्टी जनता के संग मिलकर संघर्ष कर रही है।
ये संघर्ष जनता को निजात दिलाने तक जारी रहेगा। #BJPBhagaoMehangaiHatao pic.twitter.com/qJimzpzxos
— Congress (@INCIndia) December 18, 2021
আমেঠিতে (Amethi) এদিন একটি বড় শোভাযাত্রা এবং একটি জনসভা করেন রাহুল। দুই জায়গাতেই রাহুল প্রমাণ করার চেষ্টা করলেন, দেশের সব সমস্যার মূলে হিন্দুত্ববাদীরা। শোভাযাত্রা থেকে কংগ্রেস নেতা বললেন,”আজ দেশে মূল্যবৃদ্ধি চরমে। দুঃখ-দুর্দশা চরমে। আর এসবের মূলে হিন্দুত্ববাদীরা। আজ লড়াই হিন্দু এবং হিন্দুত্ববাদীদের। হিন্দুরা সত্যাগ্রহে বিশ্বাসী আর হিন্দুত্ববাদীরা সত্তা অর্থাৎ ক্ষমতার প্রতি আগ্রহী।”
[আরও পড়ুন: UP: ভোটের মুখে সপার শীর্ষনেতাদের বাড়িতে আয়কর হানা, অখিলেশ বললেন, ‘আমিও অপেক্ষায় আছি’]
শোভাযাত্রার পর জনসভা থেকেও হিন্দু এবং হিন্দুত্ববাদীদের পার্থক্য বোঝানোরই চেষ্টা করলেন কংগ্রেস নেতা। বললেন, ‘হিন্দুরা কখনও মিথ্যা কথা বলে না। আর হিন্দুত্ববাদীরা মিথ্যা কথা বলে। হিন্দুরা ক্ষমতার লোভে দুর্বলদের উপর আক্রমণ করে না। হিন্দুত্ববাদীরা ক্ষমতার লোভে সত্যকে ভুলে যায়।’ এদিন আমেঠির মানুষের নস্ট্যালজিয়াও জাগিয়ে তোলার চেষ্টা করছেন কংগ্রেস নেতা। বলেছেন, “আমেঠির সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক। আমার বাবা, দিদারা এখান থেকে জনপ্রতিনিধি হয়েছেন। এটা পারিবারিক সম্পর্ক। রাজনৈতিক সম্পর্কে মানুষ মিথ্যা বলে। কিন্তু পারিবারিক সম্পর্কে কেউ মিথ্যা বলে না। আমাদের এই সম্পর্ক আগামী দিনেও থাকবে। তাই মিথ্যা বলব না।”
[আরও পড়ুন: ‘ইউপি প্লাস যোগী, খুবই উপযোগী’, উত্তরপ্রদেশের নির্বাচনের আগে নয়া স্লোগান মোদির]
ঘটনাচক্রে এদিন উত্তরপ্রদেশের আরেক প্রান্তে বিরাট জনসভা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সে তুলনায় এদিন রাহুলের জনসভাতে জৌলুস অনেকটাই কম ছিল। তবে, মিছিলে যেভাবে কংগ্রেস সমর্থকরা উৎসাহ দেখিয়েছেন, তা কংগ্রেস নেতৃত্বকে অনেকটাই স্বস্তি দেবে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে