সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবির অন্যতম প্রধান চরিত্র রামাধির সিং বলেছিলেন, “তুম লোগো কি খোপরি মে সানিমা চল রাহা হ্যায়।” সেই কারণেই বাস্তব জীবনে ব্যর্থ তোমরা। রাজস্থানের (Rajasthan ) জয়পুর (Jaipur) শহরের যুগলও রিল আর রিয়েল লাইফ গুলিয়ে ফেলেছিলেন! চলন্ত বাইকে চুম্বনরত অবস্থায় দেখা যায় তাঁদের। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিকমাধ্যমে। বিষয়টি নজরে আসে পুলিশের। এর পরেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় বাইকে যুগল। মাথায় হেলমেট নেই। বলি ছবির নায়ক-নায়িকাদের কায়দায় চম্বনরত তাঁরা। যুবতী বসেছিলেন পিছনের আসনে। যুবক বিপদের পরোয়া না করেই পিছন ঘুরে তরুণীকে চুম্বন করতে থাকেন। বেশ কিছুক্ষণ চলে চুম্বনপর্ব। বাইকও চলতে থাকে ওভাবেই। পিছনের গাড়ি থেকে কেউ বা কারা এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। যা ভাইরাল সোশাল মিডিয়ায়।
kitne ka chalan hona chaiye?@jaipur_police pic.twitter.com/HVq0Ufiq9Z
— rajni singh (@imrajni_singh) September 15, 2023
[আরও পড়ুন: বাড়ছে হিন্দুবিদ্বেষ? এবার রামচরিতমানসকে সায়ানাইডের সঙ্গে তুলনা বিহারের মন্ত্রীর]
ভিডিওটি নজরে আসে জয়পুর ট্রাফিক পুলিশের। দ্রুত ব্যবস্থা নিয়ে বাইকচালক যুবককে চিহ্নিত করা হয়। ট্রাফিক আইন ভাঙার দায়ে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। জয়পুর ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মোটর ভেহিক্যাল আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে হোলির সময় জয়পুর শহরে একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
[আরও পড়ুন: পাহাড়চূড়ায় জঙ্গি বাঙ্কার! ৪ দিন পরেও লড়াই অব্যাহত অনন্তনাগে]
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির