সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিঙ্কারা হরিণ শিকার-কাণ্ড এখনও পিছু ছাড়ছে না সলমন খানের৷ বুধবার রাজস্থান সরকারের পদক্ষেপে ফের বিপাকে পড়লেন বলিউড সুপারস্টার৷ চিঙ্কারা হরিণ শিকারের কথা মেনে নিয়ে সলমনের আত্মসমর্পণ করা উচিত৷ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এমন দাবিই তুলল রাজস্থান সরকার৷
১৮ বছরের পুরনো চিঙ্কারা হরিণ শিকার মামলায় ২০০৭ সালে সলমনকে দোষী সাব্যস্ত করে এক বছরের জেল ও ৫ বছরের শর্তসাপেক্ষ কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল৷ এক সপ্তাহ যোধপুরের একটি জেলে থাকার পর জামিন পেয়ে গিয়েছিলেন দাবাং খান৷ তারপর উপযুক্ত প্রমাণ ও সাক্ষীর অভাবে রাজস্থান হাই কোর্ট সলমনকে এই মামলায় ক্লিনচিট দেয়৷ বুধবার সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজস্থান সরকার৷ তাদের দাবি, হরিণ শিকার কাণ্ডে ঘোষিত শাস্তির পুরনোটাই শ্রীঘরে কাটাতে হবে সলমনকে৷
উল্লেখ্য, রাজস্থান হাই কোর্টের রায়ের পরই সলমনের ‘নিখোঁজ’ ড্রাইভার সামনে আসে৷ ফের পাল্টে যায় সমীকরণ৷ রাজস্থান সরকার তখনই জানিয়ে দিয়েছিল, সলমনের মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবে তারা৷ সলমনের চিঙ্কারা শিকার অভিযানের একমাত্র সঙ্গী জিপচালক হরিশ দুলানিকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছিলেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী৷
এদিন শীর্ষ আদালতে সরকার পক্ষের আইনজীবী প্রশ্ন তোলেন, ঘটনার সাক্ষী হরিশের জমা দেওয়া লিখিত বিবৃতি আগেই গ্রহণ করা উচিত ছিল৷ এর পরিপ্রেক্ষিতে সলমনের আইনজীবী জানান, এর আগে কোনওদিন আদালতে হাজির হননি হরিশ৷ তাই তাঁকে প্রশ্ন করা সম্ভব হয়নি৷ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের মামলাটি এখনও বিচারাধীন৷
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু
-
৭ মাসের প্যালেস্তিনীয় শিশুকে গুলি করে মারল ইজরায়েলি সেনা! বর্বরতায় স্তম্ভিত বিশ্ব, হাহাকার পরিবারের
-
বিশ্বকাপ খেলতে যাওয়া ইরাকি ফুটবলারকে হেনস্তা, মার্কিন মুলুকে ‘জঙ্গি’ সন্দেহে আটক, ৭ ঘণ্টা জেরা!
-
ডায়মন্ড হারবার মডেলে নতুন বিতর্ক, তৃণমূল প্রধানের বাড়িতে মিলল পুলিশের পোশাক, গুলির খোল!
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?