সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দশ বছর ধরে ছাত্রদের যৌন হেনস্তা, ধর্ষণ ও হুমকি দিয়ে যাচ্ছিল ‘গুণধর’ শিক্ষক। অবশেষে ফাঁস হল সেই কীর্তি। আপাতত ঠাঁই হয়েছে শ্রীঘরে। রাজস্থানের রামগঞ্জের ঘটনা। ধৃত শিক্ষকের নাম রামিজ। সম্প্রতি এক ছাত্রের মা রামগঞ্জ থানায় জানান, তার ২০ বছরের ছেলেকে গত ছ’বছরে ধরে ধর্ষণ করে চলেছে রামিজ। এরপরই হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে।
এসএফআইয়ের ‘নীতি পুলিশ’ সদস্যদের হাতে হেনস্তা তিন পড়ুয়া
অভিযোগকারী জানান, “আমার ছেলের তখন ১৪ বছর বয়স। ওকে হেনস্তা করে এবং ভয় দেখায় কেউ জানতে পারলে পরীক্ষায় ফেল করিয়ে দেবে। আমার ছেলে ধীরে ধীরে ট্রমায় চলে যায়।” রামগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, জয়পুরের রেহমানি স্কুলে পড়ানোর পাশাপাশি প্রাইভেট টিউশনও পড়াতো রামিজ। অল্পবয়সী ছেলেদের যৌনহেনস্তা করে তার ভিডিও ক্লিপিংও তৈরি করত ওই শিক্ষক। পরে ছাত্রদের ভয় দেখিয়ে টাকাও নিত। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা অভিযুক্তকে স্কুল থেকে বহিষ্কার করে। কিন্তু কেন স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইতিমধ্যেই রামিজের কম্পিউটার থেকে যৌনহেনস্তার ৫০টি ক্লিপিং উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, গত ১০ বছরে প্রায় ২০০ শিশুকে ধর্ষণ করেছে রামিজ। পুলিশের জেরার মুখে রামিজ কৃতকর্মের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের অনুমান, শুধু ছাত্ররাই নয়, রামিজের পাশবিক অত্যাচারের শিকার ছাত্রীরাও।
দুই খানকে এক ফ্রেমে আনতে লেগে গেল ২৫ বছর সময়!
সর্বশেষ খবর
-
ফের আক্রান্ত হরমুজ, ট্রাম্পের ‘এক গুলিতেই শেষ’ মন্তব্যের পরই মিসাইল ছুড়ল ইরান
-
সেবাশ্রয়ে দেওয়া ওষুধে কোটি টাকার দুর্নীতি! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
‘মুহূর্তটা চিরস্মরণীয় হয়ে থাকবে’, শাহী সাক্ষাৎ নিয়ে আবেগপ্রবণ প্রসেনজিৎ
-
বিজেপিতে ‘নো এন্ট্রি’! দলত্যাগী তৃণমূল কর্মীদের নজরে হিন্দুত্ববাদী সংগঠন
-
হাসিনা বিরোধী ছাত্রদলের সভায় বিস্ফোরণ, তারেক প্রশাসনকে দুষছেন নাহিদরা