ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানায় আগেই ‘সেবাশ্রয়’ নিয়ে নানা অনৈতিক ও বেনিয়মের অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধে হয়েছিল জোড়া এফআইআর। এবার সেই ‘সেবাশ্রয়’ নিয়েই ফের নতুন অভিযোগ দায়ের হল এই বিধানসভার পারুলিয়া কোস্টাল থানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে নয়া অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। তাঁর অভিযোগ, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, সেবাশ্রয়ে ব্যবহৃত ওষুধের গুণমান নিয়েও প্রশ্ন বিজেপি নেতার।
খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “অভিযোগ এসেছে। আমি দেখেছি। পুলিশ তদন্ত করবে। জেলাশাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার নেবে। এটা অপরাধ। আর অপরাধ হলে তা দেখার জন্য যা করার করা হবে।”
আরও পড়ুন:
পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ছাড়াও তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, জাহাঙ্গীর খান, সামিম আহমেদ-সহ তৎকালীন জেলাশাসক, স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ। এই প্রসঙ্গে বিজেপি নেতার আরও অভিযোগ, গত ১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়ায় মাটি খুঁড়ে কোটি টাকা মূল্যের প্রচুর ওষুধ উদ্ধার হয়েছিল। পুলিশের উপস্থিতিতেই ওই বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছিলেন বিজেপি কর্মী- সমর্থকরা। পারুলিয়া থানার পুলিশ উদ্ধার হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করলেও মামলা রুজু হয়নি। ববির অভিযোগ, ‘সেবাশ্রয়’ প্রকল্পে ওষুধ নিয়ে যে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে মাটি খুঁড়ে এই ওষুধ উদ্ধারের ঘটনাই তার প্রমাণ। অভিযোগ, উদ্ধার হওয়া ওষুধের বেশিরভাগই ছিল মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ। এই ওষুধ রহস্যের প্রকৃত সত্য কি তা নিরপেক্ষ তদন্ত করলে সবটাই সামনে আসবে বলে জানিয়েছেন বিজেপি নেতা।
বলে রাখা প্রয়োজন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অন্ত নেই। দীর্ঘদিন ইডি-সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অস্বস্তি বাড়িয়েছে সই জাল কাণ্ড এবং ডিজে মন্তব্য মামলা। শুধু তাই নয়, গত কয়েকদিনে সেবাশ্রয় নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “অভিযোগ এসেছে। আমি দেখেছি। পুলিশ তদন্ত করবে। জেলাশাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার নেবে। এটা অপরাধ। আর অপরাধ হলে তা দেখার জন্য যা করার করা হবে।” অন্যদিকে সেবাশ্রয় নিয়ে একের পর অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্যদপ্তরও। পুরো বিষয়টি দপ্তরের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরোটাই পেপার লেস, পড়ুয়ারা পায় সুষম ব্রেকফাস্ট, ‘মডেল’ স্কুল গড়ে জাতীয় পুরস্কার বর্ধমানের শিক্ষকের
-
এবার ক্রিকেট বিশ্বকাপে রোনাল্ডোর দেশ? স্পেনের বিশ্বরেকর্ড আটকে স্বপ্নে বিভোর পর্তুগাল
-
নিষিদ্ধ সাইটে জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, দিল্লি হাই কোর্টের রায়ে স্বস্তি পেলেন নায়িকা
-
জাতীয় সড়কে বেপরোয়া গতির কন্টেনারের ধাক্কা! মৃত্যু ২ ঠিকাকর্মীর, আশঙ্কাজনক ৪
-
চন্দ্রবোড়া ছোবলের মুখে মা মরা মেয়ে, বাঁচাতে ঝাঁপালেন বাবা! তারপর যা হল…