রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শিল্প-খরা কাটাতে একাধিক পরিকল্পনা করেছে নতুন বিজেপি সরকার। টাটা-আদানির মতো দেশের সংস্থাগুলির সহযোগিতায় নতুন শিল্প তৈরির নীল নকশা তৈরি হচ্ছে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, লাল ফিতের জট কাটানো, দক্ষ কারিগর-সহ নানা ইতিবাচক দিক তুলে ধরে বিনিয়োগ টানতে তৎপর রাজ্য সরকার। এরমধ্যেই বস্ত্র এবং ইস্পাত শিল্পে বড়সড় বিনিয়োগ করতে চলেছে দুই সংস্থা। এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy)। তাঁর কথায় ‘লাক্স ইন্ডাস্ট্রিজ়’ এবং ‘শ্যাম স্টিল’, দুই সংস্থা তাদের কারখানার সম্প্রসারণ করবে।
গত কয়েকদিন আগেই আলিপুরে এক সভায় যোগ দিয়ে বাংলায় শিল্পপতিদের বিনিয়োগ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, ‘‘বাংলায় সমস্ত সম্পদ আছে। প্রস্তাব নিয়ে আসুন। এলাকা চিহ্নিত করে আসুন। কী কী সাহায্য চাই বলুন। এখানে বিনিয়োগ হোক।”
আরও পড়ুন:
হোসিয়ারি শিল্পে দেশের অন্যতম বড় সংস্থা লাক্স ইন্ডাস্ট্রিজ। আগামিদিনে সংস্থা তাদের উৎপাদন ক্ষমতাকে আরও বৃদ্ধি করতে চায়। সেই কারণে হুগলির ডানকুনিতে লাক্স তাদের সংস্থার সম্প্রসারণ করবে বলে জানিয়েছেন মন্ত্রী তাপস রায়। আগামী ১১ জুলাই সেই প্রকল্পের শিলান্যাস হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে শ্যাম স্টিলও তাদের সংস্থার সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রীর কথা অনুযায়ী, বাঁকুড়ার মেজিয়াতে সংস্থার কারখানার সম্প্রসারণ হবে। আগামী ১৮ জুলাই এই প্রকল্পের সূচনা হবে। আর এই দুটি অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়।
গত কয়েকদিন আগেই আলিপুরে এক সভায় যোগ দিয়ে বাংলায় শিল্পপতিদের বিনিয়োগ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, ‘‘বাংলায় সমস্ত সম্পদ আছে। প্রস্তাব নিয়ে আসুন। এলাকা চিহ্নিত করে আসুন। কী কী সাহায্য চাই বলুন। এখানে বিনিয়োগ হোক।” এরপরেই একমাসেই বড় দুই সংস্থার বিনিয়োগের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে লাক্স ইন্ডাস্ট্রিজ কিংবা শ্যাম স্টিল কারখানা সম্প্রসারণের জন্য কত টাকা বাংলায় বিনিয়োগ করছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি মন্ত্রী। তবে জানা গিয়েছে, শ্যাম স্টিল বাংলায় প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!
-
মারাঠিতে অক্ষম হিন্দিভাষী অটোচালকদের নোটিস, দুর্ভোগকে সমর্থন সোনমের! কী বললেন অভিনেত্রী?
-
এখনই হেফাজতে নেওয়ার দরকার নেই! তিন এফআইআরে অভিষেককে স্বস্তি দিল হাই কোর্ট
-
সাংসদ পদ টিকবে তৃণমূলত্যাগী এনসিপিআই সদস্যদের? অভিষেকের মামলায় সুদীপ-কাকলিদের ‘সুপ্রিম’ নোটিস