সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে মুখ লুকিয়েও শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে রাজস্থানের ধর্ষক ফলাহারি বাবা। ২১ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হল।
[ সত্যি কি কয়েকটি ব্যাঙ্কের কার্ডে কাটা যাচ্ছে না রেলের টিকিট? ]
রাম রহিম কাণ্ডে উত্তাল সারা দেশ। ঠিক সে সময়ই খোঁজ মিলল রাজস্থানের এই বাবার। জানা যায়, নিজেরই ভক্তের কন্যাকে ধর্ষণ করেছে এই স্বঘোষিত ধর্মগুরু। আলোয়ারে বাবার আশ্রম। চাকরি পাওয়ার সেখানেই বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তরুণী। আশ্রমের জন্য অনুদান দেওয়ারও কথা ছিল তাঁর। অভিযোগ, তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। তারপর আলাদা করে ডেকে নিয়ে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। ধর্ষণও করা হয়। বাড়ি ফিরেই বাবার কুকীর্তি ফাঁস করেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ হানা দেয় বাবার আশ্রমে। কিন্তু অসুস্থতার অছিলায় মাথা বাঁচানোর চেষ্টা করে বাবা। উচ্চ রক্তচাপের কারণে হাসপাতালে ভরতি ছিল বাবা। আলোয়ারের পুলিশ সুপার তার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন। আর তাতেই ভণ্ডামি ধরা পড়ে। সুগার থেকে প্রেসার সবই স্বাভাবিক আছে তার। এরপরই ফলাহারি বাবাকে গ্রেপ্তার করতে দেরি করেনি পুলিশ।
[ ৪০০ বছর পর্যন্ত বাঁচতে পারে মানুষ, ব্যাখ্যা রামদেবের ]
সত্তর বছরের এই স্বঘোষিত ধর্মগুরুর নাম কৌশলেন্দ্র প্রপন্নাচার্য। তবে ফলহারি বাবা নামেই খ্যাতি বেশি। ফল খেয়েই জীবনধারণ বলে এরকম নাম বাবার। স্থানীয় প্রভাশালী রাজনৈতিক নেতাদের সঙ্গেও তার ছবি আছে। অভিযোগকারিণী তরুণীর বাবা ফলাহারি বাবার শিষ্য। তরুণীর বাড়িতেও বেশ কয়েকবার পা রেখেছে বাবা। সেই হিসেবেই প্রথম চাকরির পয়সা বাবার আশ্রমে দান করতে গিয়েছিলেন ওই তরুণী। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। এমনকী কাউকে জানালে ফল ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়। যদিও সাহস করে নীরবতা ভাঙেন ওই তরুণী। আর তাই শেষমেশ পুলিশের জালে উঠল আরও এক ধর্ষক বাবা।
[ এবার ব্যাঙ্কে গ্রাহকদের অভাব-অভিযোগ শুনবে রোবট! ]
সর্বশেষ খবর
-
সকাল থেকেই তিলোত্তমায় দুর্যোগ, ভাসবে দক্ষিণের কোন কোন জেলা? উত্তরে রেড অ্যালার্ট
-
নিয়মিত সানস্ক্রিনেও যাচ্ছে না ট্যান? ত্বকের যত্নে এই ৩ ভুল করছেন না তো?
-
স্বপ্নভঙ্গের যন্ত্রণা ভুলে জোড়া গোল, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বকালের নজির গড়লেন এমবাপে
-
ফের রাজ্যে করোনার থাবা! কলকাতার বেসরকারি হাসপাতালের ভর্তি ১০ বছরের বালক
-
শহরে আজ শাহ, প্রশাসনিক বৈঠক, আমুলের ভিত্তিপ্রস্তর-সহ ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর