Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

‘মনে আছে সেদিন কী করেছিলেন?’ সংখ্যালঘু বিতর্কে ওবামাকে খোঁচা রাজনাথের

ভারতের সংখ্যালঘুদের অধিকার নিয়ে মুখ খুলেছিলেন ওবামা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৩, ১৮:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৩, ১৮:৩৬

options
link
‘মনে আছে সেদিন কী করেছিলেন?’ সংখ্যালঘু বিতর্কে ওবামাকে খোঁচা রাজনাথের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barak Obama)। এবার তাঁর মন্তব্যের পালটা দিলেন রাজনাথ সিং (Rajnath Singh)। প্রতিরক্ষামন্ত্রীর সাফ বক্তব্য, ভারতই বিশ্বের একমাত্র দেশ যারা মনে করে সব মানুষ আসলে একই পরিবারের সদস্য। প্রসঙ্গত, রবিবারই ওবামাকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।

প্রতিরক্ষা বিভাগের একটি অনুষ্ঠানে যোগ দিতে জম্মু গিয়েছেন রাজনাথ। সেখানেই বক্তব্য রাখার সময়ে ওবামার মন্তব্যের প্রসঙ্গে তুলে ধরেন। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “ওবামাজির মনে রাখা উচিত, বিশ্বে সমস্ত মানুষকে ভারত একই পরিবারের সদস্য বলে মনে করে। বরং নিজের কার্যকালে কতগুলো মুসলিম দেশের উপর হামলা চালিয়েছেন, সেটা নিয়ে ভাবা উচিত ওবামার।” বলে রাখা ভাল, ওবামার আমলে আফগানিস্তানে মার্কিন ড্রোন স্ট্রাইকে নিরীহদের মৃত্যু একাধিক অভিযোগ রয়েছে। সিরিয়া, লিবিয়াতে ও মার্কিন ফৌজের বিরুদ্ধে উঠেছে মানবাধিকার ভঙ্গের অভিযোগ।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আইপিএলে ভাল খেলার পুরস্কার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রিঙ্কু!]

ওবামার মন্তব্য নিয়ে রবিবার তোপ দেগেছিলেন নির্মলা সীতারমণও। তিনি বলেন, “ওবামার মন্তব্যে আমি স্তম্ভিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যখন আমেরিকায় ভারতের হয়ে কথা বলছিলেন, সেই সময় ভারতে মুসলিমদের নিয়ে মুখ খুলছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু সেখানেও এমন একজনের থেকে আমাদের কথা শুনতে হবে, যাঁর আমলে ছ’টি মুসলিম প্রধান দেশে ২৬ হাজারেরও বেশি বোমা ফেলা হয়েছিল। তাঁর অভিযোগ কি আদৌ বিশ্বাসযোগ্য?”

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সময়েই ওবামা বলেছিলেন, “এখন যদি মোদির সঙ্গে কথা হয়, তাহলে ভারতের সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে আলোচনা করবই। সরকার যদি তাঁদের অধিকার রক্ষা না করে তাহলে যেকোনোও সময়ে ভারতে ভাঙন ধরতে পারে। দেশের মধ্যে এইরকম বিভেদ হলে তার ফল কী হতে পারে তা সকলেই আন্দাজ করতে পারেন।”

[আরও পড়ুন: কেরলের পর ছত্তিশগড়, প্রকাশ্যে সুদীপ্ত সেনের মাও আন্দোলন প্রেক্ষাপটে ছবির পোস্টার]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.