সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে চলেছেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি হিসাবে তিনিই হবেন দেশের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার। দায়িত্ব নেওয়ার পর সবার আগে লাদাখে যেতে পারেন দেশের হবু রাষ্ট্রপতি। সূত্রের খবর, কোবিন্দের সফরের জন্য সেনাবাহিনীও তৈরি হচ্ছে। দেশের অন্যতম উচ্চতম সেনাঘাঁটিতে সম্ভবত অগাস্ট মাসে যেতে পারেন কোবিন্দ।
[ফাঁস হল সুরুচি সংঘের পুজোর থিম, এবারের চমক কী জানেন?]
এপিজে আবদুল কালাম, প্রতিভা পাটিল বা প্রণব মুখোপাধ্যায়। বায়ুসেনার যুদ্ধবিমান কিংবা সেনাঘাঁটিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতিদের মাঝেমধ্যেই দেখা গিয়েছে। তবে ভূপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় থাকা লাদাখের সেনাঘাঁটিতে একমাত্র গিয়েছিলেন এপিজে আবদুল কালাম। এই তালিকায় এবার নাম লেখাতে চলেছেন রামনাথ কোবিন্দ। আগামী ২৫ জুলাই তিনি দেশের চর্তুদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন। সূত্রের খবর, দায়িত্ব নেওয়ার পর কোবিন্দ দেশের অন্যতম উঁচু সেনাঘাঁটি লাদাখে যেতে চান। রাইসিনা হিল থেকে এটাই হতে পারে তার প্রথম সফর। সেনাবাহিনীর কাছে নাকি এমন খবর পৌঁছেছে। রাষ্ট্রপতির সফর নিশ্ছিদ্র করতে বাহিনী সব রকম ব্যবস্থা নিয়ে ফেলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে দেশের সাংবিধানিক প্রধান যেতে পারেন দেশের সর্বোচ্চ সেনাঘাঁটিতে। লাদাখের পাং ক্যাম্প দুনিয়ার সর্বোচ্চ সেনাঘাঁটি হিসাবে পরিচিত। এর উচ্চতা ১৫,৬৪০ ফুট। সম্প্রতি ডোকালাম ইস্যুতে চিনের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছে। যার আঁচ পড়েছে লাদাখেও। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশের সেনাবাহিনীর শেষ কথা। লাদাখে রাষ্ট্রপতি গেলে বাহিনীর মনোবল আরও বাড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের। সব কাজ ফেলে সবার আগে লাদাখে তিনি পৌঁছে গেলে চিনকেও বার্তা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। লাদাখের ভৌগলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই এলাকার পূর্ব দিকে চিন এবং পশ্চিম দিকে পাকিস্তান। লাদাখে প্রভাব বাড়াতে দুই দেশের সক্রিয়তা নয়াদিল্লির অজানা নয়। তার অঙ্গ হিসাবে রাষ্ট্রপতি লাদাখে যেতে পারেন বলে খবর।
[ক্যাগের রিপোর্টে হুঁশ ফিরল, উন্নত হচ্ছে রেলের খাবার]
কানপুরের অতি সাধারণ পরিবার থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে। বিশেষজ্ঞদের মতে রামনাথ কোবিন্দের এই উত্থানের মতো চমকপ্রদ লাদাখ সফরের সিদ্ধান্ত। কবে তিনি দেশের সর্বোচ্চ সেনাঘাঁটিতে যান তা নিয়ে এখন রাজধানী চলছে জল্পনা।
সর্বশেষ খবর
-
একেই বলে বিশ্বসেরা, শত্তুরের মুখে ছাই দিয়ে কামব্যাক আর্জেন্টিনার, ইংল্যান্ড হারিয়ে ফাইনালে মেসিরা
-
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের
-
ক্লাসরুমের মধ্যেই ঠোঁটঠাসা চুমু, জড়িয়ে ধরে উদ্দাম প্রেম শিক্ষক-শিক্ষিকার! ভিডিও ভাইরাল
-
ঝগড়া হতেই ছুরি বের করে প্রেমিকার গলায় কোপ! হাওড়ায় হাসাপাতালেই তরুণীর মৃত্যু
-
দেশের সার্বভৌমত্বে আঘাত! দিলজিৎদের ‘রুখতে’ এবার ওটিটিতেও সেন্সরের পথে কেন্দ্র