সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন গড়াচ্ছে নতুন নতুন কীর্তি সামনে আসছে ডেরা সাচা সওদা প্রধান রাম রহিম সিং-এর। শুধু সে নয়, তার মেয়ে হানিপ্রীত সম্পর্কেও সামনে আসছে নানান তথ্য। ‘ধর্ষক বাবা’ ও ‘মিস্টার খিলাড়ি’ দু’জনের প্রেমেই হাবুডুবু খেতেন নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর হানিপ্রীত! বাস্তবে গুরমিত রাম রহিমের ঘনিষ্ঠ সঙ্গিনী হলেও রিল লাইফে আক্কির সঙ্গে তীব্র রোমান্স করার ইচ্ছা ছিল হানির। তাই প্রিয় নায়ক অক্ষয় কুমারের নায়িকা হতে চেয়েছিলেন তিনি। আর এজন্য ‘বাবা’ রাম রহিমই টাকা দিয়ে সাহায্যও করেছিল। পলাতক হানিপ্রীতের বিষয়ে পুলিশি জেরায় এমনটাই জানিয়েছেন তাঁর এক আত্মীয়। সিরসায় অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করার অভিযোগে হানির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে হরিয়ানা পুলিশ।
[ভণ্ড ‘বাবা’দের তালিকায় রামদেবের নাম নেই কেন, উঠছে প্রশ্ন]
হানিপ্রীতের ওই আত্মীয়ের বক্তব্য অনুযায়ী, দত্তক কন্যা থুড়ি প্রেয়সীর এই ইচ্ছা পূরণের জন্য অক্ষয়কে ফোন করে হরিয়ানার সিরসায় নিজের ডেরায় ডেকে পাঠায় গুরমিত। বছর তিনেক আগে স্বঘোষিত এই ধর্মগুরুর সঙ্গে দেখাও করেন অক্ষয়। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত কোনও এক অজ্ঞাত কারণে হানিপ্রীতের নায়ক হতে সম্মতিও দিয়ে দেন। অক্ষয় বলিউডের অন্য প্রযোজকদের থেকে যত কোটি টাকা পারিশ্রমিক পান তার চেয়ে অনেক বেশি টাকা অফার করেছিল গুরমিত। আর সবটাই করেন শুধুমাত্র হানিপ্রীতকে খুশি করার জন্য!
অক্ষয়ের সম্মতি পেয়েই বিদেশে শুটিংয়ের জন্য রেইকি করতে গিয়েছিল গুরমিত, সঙ্গে ছিলেন হানিপ্রীত। এরপর অক্ষয়ের মুম্বইয়ের অফিসে হানি একা গিয়ে ছবির ব্যাপারে আরও কথাও বলে আসেন। তবে বলিউড বিশেষজ্ঞদের মতে, গুরমিত রাম রহিম এতটাই প্রভাবশালী ব্যক্তি ছিল এবং সিনেমার জন্য এত বিশাল অঙ্কের টাকা খরচ করতে চেয়েছিল যে একপ্রকার বাধ্য হয়েই হানিপ্রীতকে বলিউডে ‘লঞ্চ’ করতে রাজি হয়ে যান অক্ষয়। তবে হানির মুখশ্রী, রূপ-লাবণ্যে ভরপুর হলেও তাঁর চেহারা বলিউডের নায়িকাদের মতো নয়, তাই তাঁকে বিগ বাজেটের ছবির নায়িকা করা নিয়ে যথেষ্ট দোটানায় ছিলেন আক্কি।
[অযোধ্যায় এবার রামলীলা পরিবেশন করবেন মুসলিম শিল্পীরা]
শুধু অক্ষয় নন, বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির সঙ্গেও যোগাযোগ ছিল হানিপ্রীত ইনসান ও রাম রহিমের। ডেরা সাচা সওদার বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে একাধিকবার দেখা গিয়েছে শিল্পা শেট্টিকে। তবে অক্ষয় কুমারের প্রাক্তন প্রেমিকা শিল্পা কেন গুরমিত ও হানির সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছিলেন তা স্পষ্ট নয়। হানিপ্রীতের বন্ধুদের দাবি, ‘সিং ইজ কিং’ ছবির মতো রোমান্টিক-কমেডি ছবি বানানোর ইচ্ছা ছিল রাম রহিমের। তাঁর ‘ম্যাসেঞ্জার অফ গড’ সিরিজের দুটি ছবি মুক্তি পাওয়ার পরই হানি-অক্ষয়ের ছবির শুটিং শুরু করার ইচ্ছা ছিল। তাঁদের অনুমান, শিল্পাকেও ওই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করিয়ে চমক দিতে চেয়েছিল ধর্ষক বাবা।
[বেডের অভাবে বেঞ্চেই প্রসব, পড়ে মৃত্যু সদ্যোজাতর]
সর্বশেষ খবর
-
হাসপাতালে সোনম, এবার অনশন শুরুর ঘোষণা অভিজিৎ দীপকের
-
হাজির মা-বাবা, রবিবার লর্ডসেই শেষ ম্যাচ রোহিতের? জল্পনা নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব
-
শিল্পনগরী দুর্গাপুরে হাজার কোটি টাকার বিনিয়োগ! আগ্রহ প্রকাশ ২০টি বেসরকারি সংস্থার
-
‘ধুরন্ধর’-এর সাফল্য দেখে আদিত্য ধরকে ফোন হিমন্তের! দিলেন অসমের কোন ঘটনা নিয়ে ছবির প্রস্তাব?
-
নজরে ‘চিকেনস নেক’, উত্তরকন্যায় উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক শাহের