সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে কানহাইয়া কুমার ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে ‘দেশদ্রোহী’ স্লোগান দেওয়ার যে ফুটেজ প্রকাশ্যে এসেছিল, শনিবার সেই ফুটেজ ‘খাঁটি’ বলে জানিয়ে দিল সিবিআই ফরেন্সিক ল্যাব৷
পুলিস সূত্রে খবর, একটি হিন্দি খবরের চ্যানেল থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজ নয়াদিল্লিতে সিবিআইয়ের ল্যাবে পাঠানো হয়েছিল৷ সঙ্গে যে ক্যামেরায় ওই ভিডিও তোলা হয়েছিল সেই ক্যামেরা, মেমোরি কার্ড, ভিডিও ক্লিপের একটি সিডিও পাঠানো হয়েছিল ল্যাবে৷ দিল্লি পুলিশের স্পেশাল সেলকে সিবিআই গত ৮ জুন জানিয়েছে যে ওই ফুটেজ খাঁটি৷ স্পেশাল কমিশনার অফ পুলিস (স্পেশাল সেল) অরবিন্দ দীপ এই খবরের সত্যতা স্বীকার করে নিলেও, বিশদে আর কিছু জানাননি৷ এর আগেও ওই ফুটেজের সত্যতা স্বীকার করে নেয় গান্ধীনগরের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবও৷
ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহের অবসান হওয়ায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত জারি রাখছে৷ অসম্পাদিত ফুটেজে উমর খালিদকে দেশবিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছে৷ ওই একই অভিযোগে কানহাইয়া কুমার, অনির্বাণ ভট্টাচার্যকে গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করে পুলিশ৷
সর্বশেষ খবর
-
নদিয়ায় কংগ্রেস কর্মী ও ছেলে খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার স্ত্রী! রাজ্যে কালা দিবসের ডাক শুভঙ্করদের
-
‘বাড়ির দখল নিতে চাইছে’, ভাটপাড়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের
-
‘শুধু দোকান কেন, খাট-বিছানা নিয়ে আসুন’, ল্যান্সডাউন মার্কেটে ব্যবসায়ীদের ধমক, ২ দিনের ‘ডেডলাইন’ অগ্নিমিত্রার
-
‘পাকিস্তানি হিন্দুদের সহ্য করি’, পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অসংবেদশীল’ কটাক্ষ জাভেদ আখতারের
-
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত