সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই হঠাৎ দু’হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে নোটবন্দির। ২০১৬ সালে রাতারাতি বাজার থেকে পাঁচশো এবং এক হাজার টাকার নোট তুলে নিয়ে নতুন নোট প্রবর্তনের আতঙ্কের দিনগুলির জন্য শঙ্কার প্রহর গুনছেন সাধারণ মানুষ। যদিও এবার সময় রয়েছে তুলনায় বেশ অনেকটাই বেশি। তবুও মানুষের আতঙ্ক কমেনি। তবে রিজার্ভ ব্যাংকের তরফে ফের সাফাই দেওয়া হল, এই পদ্ধতি কোনওভাবেই নোটবন্দি নয়।
২০১৬ সালের শেষে বাজারে আসা দু’হাজার টাকার গোলাপি নোট বাজার থেকে তুলে নেওয়া আসলে নগদ লেনদেনের ব্যবস্থাপনারই অঙ্গ। শুক্রবার দিল্লি হাই কোর্টে এমনই দাবি করা হল রিজার্ভ ব্যাংকের তরফে। বাজার থেকে নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় দিল্লি হাই কোর্টে (Delhi High Court)। যেখানে আইনজীবী রজনীশ ভাস্কর গুপ্ত কোর্টের কাছে দাবি করেন, এককভাবে নোট বাতিলের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে উপযুক্ত এক্তিয়ার নেই।
[আরও পড়ুন: চরম নাটক! কলার ধরে ‘ধর্ষক’কে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে তরুণীর]
অর্থনীতির উপরেও এর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলে আদালতকে জানিয়েছেন আরবিআইয়ের আইনজীবী। যদিও দায়ের হওয়া মামলায় ভাস্কর গুপ্ত অভিযোগ জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলারে এটা স্পষ্ট নয়, কেন হঠাৎ এই নোট তুলে নেওয়া এবং এর প্রয়োগ কীভাবে হবে। বাজারে ব্যবসায়ীরা ইতিমধে্যই নোট তুলে নেওয়ার খবরে আতঙ্কিত হয়ে দু’হাজারের নোট নিতে চাইছেন না যার জেরে মানুষ বিপদে পড়ছেন।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক