Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

প্রায় দ্বিগুণ বাড়ল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের বেতন

ডেপুটি গভর্নরদের বেসিক স্যালারিও বাড়ল প্রায় দ্বিগুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৯, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৯, ১৬:৩৩

options
link
প্রায় দ্বিগুণ বাড়ল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের বেতন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একলাফে প্রায় দ্বিগুণ বাড়ল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের বেতন। নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের আগে রঘুরাম রাজনের থেকে ব্যাটনটি হাতে নিয়েছিলেন তিনি। তারপর এসেছে একের পর এক কঠিন পরিস্থিতি। দক্ষ সৈনিকের মতোই সে সব সামলেছেন তিনি। এবার তাঁর ও ডেপুটি গভর্নরদের বেসিক স্যালারিও বাড়ল প্রায় দ্বিগুণ।

[ প্রতি তিন-চার বছর অন্তরই কি বদলানো হবে নোট? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এতদিন বেসিক স্যালারি হিসেবে ৯০,০০০ টাকা পেতেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল। তাঁর পূর্বসুরী রঘুরাম রাজনও তাই পেয়েছেন। ডেপুটি গভর্নরদের বেসিক স্যালারি ছিল ৮০,০০০ টাকা করে। সাম্প্রতিক এক আরটিআই-এর ভিত্তিতে জানা যাচ্ছে, দুই ক্ষেত্রেই বেতন বৃদ্ধি হয়েছে বিপুল হারে। গভর্নরের বেসিক স্যালারি হয়েছে প্রায় ২.৫ লক্ষ টাকা। অন্যদিকে মোট চারজন ডেপুটি গর্ভনরদের ক্ষেত্রে তা দাঁড়িয়েছে ২.২৫ লক্ষ টাকা করে। অন্যান্য ভাতা যুক্ত করে এতদিন উর্জিত প্যাটেল বেতন পেতেন মোট ২,০৯,৫০০ টাকা। এই বৃদ্ধির ফলে তা গিয়ে দাঁড়াবে প্রায় ৩.৭০ লক্ষ টাকায়। যদিও সেই অঙ্ক সঠিক কত তা জানায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক। জানা যাচ্ছে, ১ জানুয়ারি ২০১৬ থেকে কার্যকর এই নতুন বেতন কাঠামো।

পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরেই ধর্ষণের শিকার প্রতিবন্ধী নাবালিকা ]

এর আগে রঘুরাম রাজনেরও বেতন একাধিকবার বেড়েছিল। ১.৬৯ লক্ষ টাকা বেতনে তিনি নিযুক্ত হয়েছিলেন। তিনি যখন পদ ছাড়েন তখন বেতন ছিল ২.০৯ লক্ষ টাকা। তবে যেহেতু এই বেতন ২০১৬ থেকে কার্যকর হচ্ছে তাই হিসেবমতো রঘুরাম রাজনও এরিয়ার পাওয়ার যোগ্য। তবে তিনি তা পাবেন কিনা তা অবশ্য নিশ্চিত নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.