সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের জিম্মা থেকে ৮৮ হাজার কোটি টাকা রাতারাতি উধাও হয়ে যাওয়ার খবর অস্বীকার করল রিজার্ভ ব্যাংক। শীর্ষ ব্যাংক জানাল, যে RTI তথ্যের ভিত্তিতে এই দাবি করা হচ্ছে, আসলে সেটির মারাত্মক ভুল ব্যাখ্যা হয়েছে। RBI সাফ বলছে, রিজার্ভ ব্যাংকের কাছে সব নোটেরই হিসাব আছে।
রিজার্ভ ব্যাংকের টাঁকশাল থেকে উধাও হয়ে গিয়েছে হাজার হাজার কোটির ৫০০ টাকার নোট! সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মনোরঞ্জন রায় নামের এক RTI কর্মী। মনোরঞ্জন রায়ের দাবি অনুযায়ী, ২০১৫ সালের এপ্রিল মাস থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাংকের (RBI) তিনটি টাঁকশালে মোট ৮ হাজার ৯১০.৬৫ মিলিয়ন ৫০০ টাকার নোট ছাপা হয়েছিল। কিন্তু সেখানে থেকে মাত্র ৭ হাজার ২৬০ মিলিয়ন ৫০০ টাকার নোট রিজার্ভ ব্যাংকের ভল্টে পৌঁছেছে। অর্থাৎ প্রায় ১ হাজার ৭৬০ মিলিয়ন ৫০০ টাকার নোট বেমালুম উধাও। ওই বিপুল সংখ্যক নোটের বাজার মূল্য ৮৮ হাজার কোটি টাকারও বেশি।
[আরও পড়ুন: নতুন করে হিংসা ছড়াল মণিপুরে, পুলিশের অস্ত্রাগার ভাঙচুর বিক্ষোভকারীদের!]
ওই সমাজকর্মী ইতিমধ্যেই এ ব্যাপারে ইডির (ED) তদন্ত দাবি করেছেন। তিনি বলছেন, এভাবে রিজার্ভ ব্যাংকের নোট উধাও হয়ে যাওয়া ছেলেখেলা নয়। এই ঘটনা ভারতীয় অর্থনীতির সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। এটা অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অথচ এ ব্যাপারে শীর্ষ ব্যাংক উদাসীন। এ ব্যাপারে সেন্ট্রাল ইকোনমিক ইন্টেলিজেন্স ব্যুরোরও হস্তক্ষেপ চান তিনি।
[আরও পড়ুন: বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছেন সাভারকর! পাটনার বৈঠকের আগে কংগ্রেসকে নিশানা উদ্ধবের]
চাপের মুখে রাতে রিজার্ভ ব্যাংকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তথ্যের অধিকার আইনে টাঁকশাল থেকে পাওয়া তথ্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। টাঁকশাল থেকে আসা সব নোটের হিসাবই মিলেছে। আরবিআই বলছে,”কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে রিজার্ভ ব্যাংকের বহু নোট উধাও হয়ে গিয়েছে। এ খবর সত্য নয়। আরটিআই থেকে পাওয়া তথ্যের মারাত্মক ভুল ব্যাখ্যা করা হচ্ছে।” এ বিষয়ে রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্যের উপরে ভরসা করতে অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ