সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে এবার রাশ টানল রিজার্ভ ব্যাঙ্ক৷ বুধবার এক নির্দেশিকা জারি করে জানানো হল, প্রতি মাসে মাত্র ১০,০০০ টাকা তোলা যাবে এই অ্যাকাউন্ট থেকে৷
নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার থেকেই ফুলেফেঁপে উঠছিল জনধন অ্যাকাউন্ট৷ বিভিন্ন রাজ্যে এই ধরনের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছিল নজিরবিহীনভাবে৷ কৃষকদের ব্যবহার করে কালো টাকার কারবারিরা নেপথ্যে সক্রিয় ছিল বলেই অনুমান করছিলেন অনেকে৷আর তাতে কালো টাকা রোখার অভিযান বাধা পাচ্ছিল বলেও মনে করা হচ্ছিল৷ এবার সে সমস্ত সম্ভাবনায় ইতি টানল রিজার্ভ ব্যাঙ্ক৷ কেননা, নয়া ফরমান অনুযায়ী মাসে ১০,০০০ টাকার বেশি তোলা যাবে না এই অ্যাকাউন্ট থেকে৷
কেওয়াইসি অ্যাকাউন্ট আছে যাঁদের, শুধু তাঁরাই এই পরিমাণ অর্থ তুলতে পারবেন৷ যাঁদের নেই তাঁদের ক্ষেত্রে টাকা তোলার অঙ্ক অর্ধেক হয়ে যাবে৷ অর্থাৎ ৫০০০ টাকা তুলতে পারবেন তাঁরা৷
তবে ১০,০০০ টাকার বেশি তোলা যাবে একমাত্র ব্যাঙ্ক ম্যানেজারের সম্মতিতে৷ নির্দিষ্ট কারণ ও তার স্বপক্ষে বৈধ প্রমাণ দেখাতে পারলে তবেই ব্যাঙ্ক ম্যানেজাররা বেশি টাকা তোলার অনুমতি দেবেন৷
আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, নির্দোষ কৃষকদের সুরক্ষিত করতেই এই নয়া পদক্ষেপ করা হল৷
সর্বশেষ খবর
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার
-
সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির হামলা, ‘বাব আল-মান্দেবে’ ৩ পাকিস্তানি-সহ ৬ জনের মৃত্যু
-
কেকেআর নয়, ভারত অধিনায়ককে সরিয়ে গুজরাটে ফিরতে চান হার্দিক! রাজি হল পুরনো দল?
-
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু