সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ ও ২০০০ টাকার নতুন নোটের পর এবার দশ ও পাঁচ টাকার কয়েন আনার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবারই আরবিআইয়ের তরফে এমনটা জানানো হয়েছে। তবে নতুন কয়েনের পাশাপাশি পুরনো কয়েনও বাজারে চলবে বলে জানিয়ে দিয়েছে তারা।
[দুর্ঘটনায় খুলে বেরিয়ে এসেছিল হার্ট, অস্ত্রোপচার করে স্বাভাবিক জীবনের পথে যুবক]
আরবিআই সূত্রে জানা গিয়েছে, এলাহাবাদ হাইকোর্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ টাকার কয়েনটি বাজারে আনবে কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক জানিয়েছে, পাঁচ টাকার এই নয়া কয়েনে এলাহাবাদ হাইকোর্ট ভবনের একটি ছবি থাকবে। যা একটি বইয়ের পাতা থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। সঙ্গে ইংরেজিতে লেখা থাকবে ১৮৬৬-২০১৬ সাল। অন্যদিকে, ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়ার ১২৫ বছর পূর্তি উপলক্ষে আনা হচ্ছে দশ টাকার কয়েনটি। কয়েনে ন্যাশনাল আর্কাইভ ভবনের একটি ছবিও থাকবে।
[প্রয়াত প্রখ্যাত অভিনেতা বিনোদ খান্না]
[বাহুবলী ২-এর প্রথম রিভিউ পড়ুন, জানুন কেন কাটাপ্পা মারল বাহুবলীকে!]
সর্বশেষ খবর
-
এফসিআই গুদামে নিম্নমানের চাল! সারপ্রাইজ ভিজিটে গিয়ে ক্ষুব্ধ খাদ্যমন্ত্রী
-
চন্দ্রিমার ইস্তফায় কালীঘাট শিবিরের রাজ্য সভাপতি হন মমতা নিজেই, পালটা নাম ঘোষণা ঋতপন্থী তৃণমূলের
-
গোপনে কোহলির উপর নজরদারি! বিলেতে কারা অনুসরণ করছেন ‘কিং’কে? দুশ্চিন্তায় আরসিবি সতীর্থও
-
‘ডিমথেরাপির’ ভয়ে বাড়িতেই? তৃণমূল বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার! চাঞ্চল্য দক্ষিণ হাওড়ায়
-
মেসিদের ম্যাচে রোনাল্ডোর দেশের রেফারি, কার্ড দেখাতে পছন্দ করেন পিনেইরো