সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অফিসে ঢুকেই যদি দেখেন ভিতরের সমস্ত কর্মীরা মাথায় হেলমেট পরে কাজ করছেন, নিঃসন্দেহে হকচকিয়ে উঠবেন। অবাক হয়ে যাওয়ার মতোই বিষয়। দেখে হাসিও পেতে পারেন। কিন্তু ব্যাপারটা একেবারেই হাসির নয়। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন কাজ করে চলেছেন এই কর্মীরা।
এ ছবি বিহারের পূর্ব চম্পারণের একটি সরকারি বিল্ডিংয়ের কর্মীদের। প্রতিদিন হেলমেট মাথায় দিয়ে কাজ করাই এখন অভ্যাসে পরিণত হয়েছে এখানকার কর্মীদের। কারণ একটাই। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বিল্ডিংয়ের ছাদ। গত বছরই বিল্ডিংটিকে বিপদজনক বলে ঘোষণা করেছিল বিহার সরকার। তা সত্ত্বেও মেরামতির কোনও নামগন্ধ নেই। কিন্তু পেটের জ্বালা যে বড় দায়। তাই মাথা বাঁচাতে নিজেরাই উপায় বের করে নিয়েছেন কর্মীরা। শুধু কর্মীরাই নন, স্থানীয়রাও এখন বিষয়টির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাই এই সরকারি অফিসে ঢুকলে তাঁরাও মাথা ঢেকেই আসেন।
[নিউ ইয়র্কে অনুষ্কার সঙ্গে এই জিনিসও কিনতে বেরলেন বিরাট!]
অফিসের জমি রক্ষণাবেক্ষণ বিভাগের দুই কর্মী লালান ও পারভেজ আহমেদ জানান, “বিল্ডিংটি বেশ পুরনো। এর দেওয়াল আর ছাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। বৃষ্টি পড়লে এর ছাদের ফাটল দিয়ে জল পড়ে। যে কোনও সময় ছাদ ভেঙে পড়তে পার। বছর ঘুরে গিয়েছে, কিন্তু বিল্ডিং সারাই হয়নি। এর আগে সিলিংয়ের চাঁই ভেঙে পড়ে অনেকে আহতও হয়েছেন। কিন্তু দিনের পর দিন তো আর অফিস কামাই করা সম্ভব নয়। তাই হেলমেট মাথায় দিয়েই কাজে আসার সিদ্ধান্ত নিয়েছি।” তাঁদের কথা থেকেই স্পষ্ট, রীতিমতো আতঙ্কেই দিন কাটাচ্ছেন তাঁরা।
কর্মীদের আশা, শীঘ্রই বিল্ডিং মেরামত করা হবে। অথবা অন্য কোনও বিল্ডিংয়ে তাঁদের জন্য অফিসের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু বাস্তবে সেসব কবে হবে বা আদৌ হবে কিনা, হেলমেট মাথা থেকে কবে নামবে, এসব উত্তর সত্যিই নেই বিহারের কর্মীদের কাছে।
[এবার টাকা লেনদেনের ক্ষেত্রে এই চার্জগুলি কমিয়ে দিচ্ছে SBI]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ