সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সামনে তাজমহল বিতর্ক৷ আবার এল তাজমহল ভাঙার প্রসঙ্গ৷ তবে এবার কোনও হিন্দু নেতা নয়, তাজমহল ভাঙার প্রসঙ্গ টানলেন খোদ আজম খানই৷ তাঁর বক্তব্য, তিনি যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে তাজমহল ভাঙতে যাবেন৷
[ রাজধানীতে গাছ কাটা আপ-বিজেপির ‘পাগলামি’, টুইটে খোঁচা রাহুল গান্ধীর ]
কেন এরকম বক্তব্য আজম খানের৷ এর আগে বিজেপি কিংবা হিন্দু মহসভার নেতাদের মুখেই তাজমহল বিরোধী কথাবার্তা শোনা গিয়েছে৷ কখনও দাবি উঠেছে তাজমহল আসলে শিব মন্দির৷ তাই এটি হিন্দুদের সম্পত্তি৷ মুসলিম সম্রাটদের আগ্রাসনের জেরেই আজ সেখানে তাজমহল গড়ে উঠেছে৷ মাঝেমধ্যে তাজমহল ভাঙারও রব উঠেছে৷ দিনকয়েক আগেই তাজমহেলর একটি গেটের সামনে ভাঙচুর চালানো হয়েছিল৷ কিন্তু এসবই উগ্র হিন্দুত্ববাদী কাজের তকমা পাচ্ছিল৷ মুসলিম নেতারা এ ধরনের কাজের বিরোধিতাই করছিলেন৷ কিন্তু ব্যতিক্রম আজম খান৷ আবার রসিকও বটে৷ তিনি বলেন, খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে বলেছেন যে, তাজমহল নাকি আসলে শিবমন্দির৷ তাই যদি হয়, তবে শিবমন্দির ফিরে আসুক শিবমন্দির হয়েই৷ তার জন্য ভাঙতে হবে তাজমহলকে৷ তাঁর বক্তব্য, তিনি একজন উদার মুসলিম৷ সুতরাং কারও ধর্মবোধে আঘাত করতে চান না৷ তাই যোগী যদি তাজমহল ভাঙতে যান তবে তিনিও সঙ্গে যাবেন কুড়ুল হাতে৷ শুধু তিনি একা যাবেন না, সঙ্গে দশ-বিশ হাজার অনুগামীকেও ডেকে নিয়ে যাবেন৷
#WATCH: Samajwadi Party’s Azam Khan says, ‘Taj Mahal is a Shiv Temple, Yogi Ji (UP CM) and many other people told me this. I am the kind of Muslim who walk with Yogi Ji & will also get 10-20 thousand other Muslims along, to demolish Taj Mahal.’ pic.twitter.com/rh3gmUHDpR
— ANI UP (@ANINewsUP) June 28, 2018
বরাবর বিতর্কিত মন্তব্য করেন বলে আজম খান সুপরিচিত৷ এবার কটাক্ষের বাণে যোগীকে বিঁধেই ফের তাজমহল বিতর্ক ভাসিয়ে দিলেন তিনি৷
সর্বশেষ খবর
-
‘পুরাতন ভৃত্যে’র সঙ্গে হাত মিলিয়ে কোটিপতি শ্বশুরকে খুন! বউমার কীর্তিতে চাঞ্চল্য
-
বৈবাহিক ধর্ষণ অপরাধ? সিদ্ধান্ত নেবে সংসদ, সুপ্রিম কোর্টের এক্তিয়ারভুক্ত নয়, জানিয়ে দিল কেন্দ্র
-
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ, ‘আমাদের রকস্টার’ বলে কার সমর্থনে সুর চড়ালেন?
-
‘হাতকড়া অপেক্ষা করছে’, আমেরিকায় ভিসার বেনিয়মে কগনিজ্যান্টেকে বিরাট শাস্তি, বিপাকে ভারতীয়রা!
-
কাঁকসার গভীর জঙ্গল থেকে উদ্ধার ৪টি কঙ্কাল, আত্মহত্যা নাকি খুন? ঘনীভূত রহস্য