সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাও নয় নয় করে বছর পাঁচেক হতে চলল, অথচ আজও কিশোরকে তাড়া করে বেড়ায় সেই রাতের বিভীষিকা৷ বাড়িতে একাই ছিল কিশোর৷ মা গিয়েছে দেশের বাড়িতে৷ দাদুর অবস্থা খুবই খারাপ৷ একে তো ডায়াবেটিস, তার উপরে লিভারের প্রবলেম৷ ক’দিন আগেই হাসপাতাল থেকে ফিরেছেন৷ এখনও বিছানায়৷ মা বলছিল শারীরিক অসুস্থতার জন্য নাকি মেজাজও খিটখিটে হয়ে গিয়েছে বুড়ো মানুষটার৷
নেহাত পরীক্ষা চলছে, নাহলে কিশোরও যেত৷ ভেবেছিল দুই দিন পর পরীক্ষার হয়ে গেলে গিয়ে দেখে আসবে৷ এই ভেবেই তাড়াতাড়ি শুয়ে পড়েছিল সেদিন৷ ঘুমের মধ্যেই তাঁর মনে হল যেন একটা কঙ্কালসার হাত এগিয়ে আসছে তাঁর দিকে৷ কিছু বুঝে ওঠার আগেই গলাটা চেপে ধরল হাতগুলো৷
দম আটকে আসতে লাগল কিশোরের৷ আপ্রাণ চেষ্টা করতে লাগল ছাড়া পাওয়ার৷ কিন্তু, বরফের মতো কঠিন সেই হাত৷ উপায় না দেখে শেষে ভগবানের নাম নিতে শুরু করে কিশোর৷ হাতটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়৷ চোখ খুলে কিশোর বুঝতে পারল, শীতের রাতেও দরদর করে ঘামছে সে৷ বালিশের পাশ থেকে হাতঘড়িটা নিয়ে দেখল রাত তখন ১২:২০৷
কোনওমতে পরীক্ষা শেষ হল কিশোরের৷ কলেজ থেকেই রওনা দিল গ্রামের বাড়িতে৷ ভাবল সেই রাতে দুঃস্বপ্নই দেখেছে হয়তো৷ কিন্তু, গ্রামের বাড়িতে পৌঁছেই যেন মাথায় বাজ পড়ল কিশোরের৷ দাদু মারা গিয়েছেন৷ সময়টা রাত ১২:২০!
সর্বশেষ খবর
-
মহুয়াকে রাতে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! লোকসভার স্পিকারকে ক্ষোভ জানিয়ে চিঠি সাংসদের
-
‘বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাকও হতে পারত!’ হেনস্তা সমর্থন না করেও নির্মলের ফাঁসি চাইলেন অভয়ার মা
-
স্বাধীনতা দিবসে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা সোনিয়া-রাহুলের! ভিডিও ভাইরাল হতেই কী বলল কংগ্রেস?
-
পয়লাদিনেই কেল্লাফতে ‘আওয়ারাপন ২’-এর, উন্মাদনা উসকে তৃতীয় ভাগের ইঙ্গিত ইমরানের
-
আফগানিস্তান হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা! গ্রেপ্তার বাংলার ‘তালিবান’ জঙ্গি