সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলিথিনের ক্যারিব্যাগ দিতে না পারায় ক্রেতার হাতে চড় খেয়ে প্রাণ হারালেন এক মিষ্টির দোকানের কর্মী। মুম্বইয়ের শিরভালির ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নাম অনিল মারুতি ভয়ার। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
শিরভালির বাসিন্দা অনিল ভয়ার গত রবিবার রাতে স্থানীয় একটি দোকান থেকে ১০০ টাকার মিষ্টি কেনেন। এরপরই দোকানের কর্মী কালু রামের (৩৫) কাছে একটি রঙিন পলিথিনের প্যাকেট চান। পুলিশ জানিয়েছে, পলিথিনের জিনিস ব্যবহার নিষিদ্ধ বলে, কালু তা দিতে অস্বীকার করেন। তবু পলিথিনের প্যাকেট চেয়ে ভয়ার কালুকে বারবার জোর করছিল।
মাত্র ১০০ টাকা চুরির অভিযোগ, অপমানে আত্মঘাতী কিশোর
তালোজা থানার পুলিশ আধিকারিক রবীন্দ্র বুধওয়ান্ত জানান, প্যাকেট না পেয়ে কালু রামের কানের পাশে চড় কষিয়ে দেয় সে। পড়ে যান কালু। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার পনভেলের একটি হাসপাতালে মারা যান ওই মিষ্টির দোকানের কর্মী। দোকানের মালিকের কথায়, সরকার প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে। তা রাখলে জরিমানা পর্যন্ত দিতে হবে। কোনওভাবেই দোকানে তা রাখা সম্ভব নয়। এদিকে ওই ক্রেতা এসে আবার রঙিন পলিথিন ব্যাগ দাবি করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
৫০ টাকা রোজে জেলে মোমবাতি বানাবেন শশীকলা
সর্বশেষ খবর
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!