সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশের সুবিচার পাওয়া যে কতটা কঠিন, তা ভুক্তভোগীমাত্রই জানেন। সারা জীবন ধরেও যদি কেউ আদালতে হাজিরা দিয়ে যান, তাহলেও সুবিচার মিলবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। কখনও বা পর্যাপ্ত বিচারপতি না থাকা, কখনও আবার আদালতে কোনও একপক্ষের গরহাজিরা, নানা কারণে দিনের পর দিন আটকে থাকে শুনানি। চরম ভোগান্তিতে পড়তে হয় বিচারপ্রার্থীদের। এই প্রেক্ষাপটে প্রায় ২৪ বছর পর একটি মামলার রায় ঘোষণা করতে গিয়ে দেরির জন্য বিচারপ্রার্থীর কাছে ক্ষমা চেয়ে নজির গড়ল মাদ্রাজ হাই কোর্ট। ছেলের মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবিতে ২৪ বছর ধরে মামলা লড়ছিলেন এক মহিলা। অবশেষে শুক্রবার মামলার রায় ঘোষণা করে মাদ্রাজ হাই কোর্ট। রায় ঘোষণার পর বিচারপতি বলেন, ‘দুঃখিত। আপনাকে নিজের অধিকার রক্ষার জন্য এতবছর অপেক্ষা করতে হল।’
[ভারতে হামলার ছক, যোগীর রাজ্যে ধৃত বাংলাদেশের জঙ্গি]
১৯৯৩ সালের ১৮ মে। এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা যান ওই মহিলার একমাত্র ছেলে। এক্ষেত্রে মোটর ভেহিকল আইন অনুয়ায়ী, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইবুনালে ক্ষতিপূরণের জন্য আবেদন জানাতে হয় মৃতের পরিবারকে। কিন্তু, যেকোনও কারণেই হোক, ওয়ার্কমেন কমপেনশন আইনে ছেলের মৃত্যুর আর্থিক অনুদান চেয়ে আবেদন করেন ওই মহিলা। সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরই ফের নতুন করে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইবুন্যাল পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন তিনি। কিন্তু, তাঁর আবেদনের বিরোধিতা করে বিমা সংস্থা। তারা যুক্তি দেয়, প্রথমে ওয়ার্কমেন কমপেনশন আইনে আর্থিক ক্ষতিপূরণের আবেদন করেছিলেন ওই মহিলা। তাই দ্বিতীয়বার মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইবুনালে যে আবেদন করেছেন, সেটি আর গ্রাহ্য হবে না। যদিও সেই যুক্তি খারিজ করে দিয়ে ওই মহিলাকে ৩ লক্ষ ৪৭ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইবুন্যাল। সেই রায়কে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাই কোর্টে মামলা করে বিমা সংস্থা।
[এবার বিহারেও বন্ধ হতে চলেছে বেআইনি কসাইখানা!]
প্রায় ২৪ বছর ধরে মামলাটি চলে মাদ্রাজ হাই কোর্টে। অবশেষে শুক্রবার বিমা সংস্থার আবেদনটি খারিজ করে দেন বিচারপতি। অবিলম্বে ওই মহিলাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়াই নয়, বিচার শেষ করতেই দেরি হওয়ার জন্য ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন বিচারক।
[প্রবেশিকায় পরীক্ষায় শূন্য পেলেও এই বিশ্ববিদ্যালয়ে মিলবে গবেষণার সুযোগ!]
সর্বশেষ খবর
-
রথেই কোটি টাকার কালীপুজোর খুঁটিপুজো, বদলের বাংলায় বারাসতের ক্লাবেও বদলাচ্ছে সমীকরণ?
-
চামর হাতে কাঁসর ঘণ্টা বাজিয়ে রথ টানলেন ইন্দ্রাণী, এক নজরে তারকাদের রথযাত্রার ঝলক
-
৭-৮ ঘণ্টা ঘুমিয়েও চোখের নিচে কালি? জেনে নিন কখন ডাক্তারের কাছে যেতে হবে
-
অবসাদে ভুগে চরম পদক্ষেপ নিতে চেয়ে এআইয়ের দ্বারস্থ সন্তান? মা-বাবাকে জানিয়ে দেবে মেটাই
-
ক্যারিবিয়ান দ্বীপে পাচার তৃণমূলের ‘কালো টাকা’! বিস্ফোরক ঋতব্রত শিবিরের মুখপাত্র প্রসূন