সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রি মোবাইল ইন্টারনেট ডেটার পর এবার দুর্দান্ত ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে হাজির হবে রিলায়েন্স জিও৷ জানা গিয়েছে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করতে ব্যবস্থা গ্রহণ করছে মুকেশ আম্বানির সংস্থা৷ মোবাইল ডেটার মতো ব্রডব্যান্ডেও দুর্দান্ত ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে৷
সূত্রের খবর, মুম্বইয়ের বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রিলায়েন্স জিও’র ব্রডব্যান্ড পরিষেবা৷ জিও ফাইবার সার্ভিসের ভিত্তিতে ১০০ এমবিপিএস ইন্টারনেট ডেটা তিন মাসের জন্য বিনামূল্যে দেওয়া হবে বলেও জানা গিয়েছে৷
4G ইন্টারনেট পরিষেবা দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবাকে আরও উন্নত করার চেষ্টা করছে রিলায়েন্স৷ ইন্টারনেট পরিষেবাকে উন্নততর করে তুলতে ইতিমধ্যেই দেশ-বিদেশের ডিজিটাল সংস্থার সঙ্গে যোগসূত্র স্থাপন করছে রিলায়েন্স৷ চলতি বছরে দেশের বিভিন্ন অঞ্চলে এক মিলিয়ন ওয়াই-ফাই হটস্পট পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে সংস্থার তরফে৷
সর্বশেষ খবর
-
নিয়োগ দুর্নীতির ‘পাঁকে’ মুর্শিদাবাদের সিপিএম নেতৃত্ব! পার্টির সদস্যপদ নবীকরণে গণহারে ‘না’
-
লালবাজারে ঘোড়ারাও এখন ‘ফিটনেস ফ্রিক’, এবার মেনুতে ওটস!
-
‘সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ’, ‘৯৮ শতাংশ’-এর দাবি উড়িয়ে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা
-
‘অভিনেতা হিসেবেই অনন্তকাল থেকে যেতে চাই’, অনন্ত সিংহর বায়োপিক নিয়ে আড্ডায় জিৎ
-
প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও সংশয় কাটল না, শ্রীলঙ্কায় প্রথম টেস্টে খেলবেন গিল? মুখ খুললেন কোচ