Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভোটের আগে মাস্টারস্ট্রোক, মারাঠাদের জন্য সংরক্ষণ ঘোষণা ফড়ণবিসের

মহারাষ্ট্রে সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে এবার থেকে ১৬ শতাংশ সংরক্ষণ পাবেন মারাঠারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০১৮, ২০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০১৮, ২০:৫৫

options
link
ভোটের আগে মাস্টারস্ট্রোক, মারাঠাদের জন্য সংরক্ষণ ঘোষণা ফড়ণবিসের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে এবার থেকে ১৬ শতাংশ সংরক্ষণ পাবেন মারাঠারা। সুপ্রিম কোর্টের রায় শিকেয় তুলে নয়া সংরক্ষণ আইন পাশ করে ফেলল দেবেন্দ্র ফড়ণবিস সরকার। বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গিয়েছে মারাঠা সংরক্ষণ বিল। এর ফলে আপাতত শিবাজীর রাজ্যে মোট সংরক্ষণের পরিমাণ ৬৮ শতাংশ। অর্থাৎ, জেনারেল কাস্টের জন্য শিক্ষা এবং চাকরিক্ষেত্রে সুযোগ রইল মাত্র ৩২ শতাংশ।

[‘মসজিদ নয়, মন্দিরের কাঠামোই গুঁড়িয়ে দেয় করসেবকরা’, শংকরাচার্যের দাবিতে বিতর্ক]

মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬ শতাংশ সংরক্ষণের দাবিতে এর আগে জুলাই মাসে কাকাসাহের শিণ্ডে নামের যুবক আত্মহত্যা করেন৷ এই ঘটনার প্রতিবাদে গত ২৫ জুলাই গোটা মুম্বইজুড়ে বনধ ডাকে মুম্বই ক্রান্তি মোর্চা৷ ঔরঙ্গাবাদের গঙ্গাপুর এলাকায় এই ঘটনায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করে৷ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মারাঠা সম্প্রদায়ের লোকেরা৷ এরপর থেকে ক্রমাগত আন্দোলনের সুর চড়ায় মারাঠারা। সংরক্ষণের দাবিতে তার পরের মাসেই মুম্বইয়ের রাজপথে মৌনমিছিল করেন কয়েক হাজার মারাঠা। আন্দোলনকারীদের হাতে ছিল গেরুয়া পতাকা। শুধু রাজপথ নয়, মহারাষ্ট্র বিধানসভাও সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে দফায় দফায়। এখনও পর্যন্ত সংরক্ষণের দাবিতে মোট ৫৮ বার রাস্তায় নেমেছে মারাঠা সম্প্রদায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নতুন হিসেবে একধাক্কায় অনেকটা কমল ইউপিএ আমলের জিডিপি, ক্ষুব্ধ কংগ্রেস]

অবশেষে, এ মাসেই মাথা নোওয়ায় মহারাষ্ট্রের বিজেপি সরকার। ঘোষণা করা হয়, মারাঠাদের সংরক্ষণ দেওয়া হবে। শুক্রবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে বিল পাশ হয়ে যায়। এর আগে রাজ্যে মোট ৫২ শতাংশ সংরক্ষণ ছিল। নতুন বিল পাশ হওয়ায় তা গিয়ে দাঁড়াল ৬৮ শতাংশতে। অথচ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও রাজ্যেই ৫০ শতাংশের বেশি সংরক্ষণ বাঞ্ছনীয় নয়। আপাতত মহারাষ্ট্র সরকার সেই নির্দেশ শিকেয় তুলে রাখল। আসন্ন লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রে বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। উত্তরপ্রদেশের পর সবচেয়ে বেশি লোকসভা আসন রয়েছে মহারাষ্ট্রেই। রাজ্যের ৩০ শতাংশ অধিবাসী মারাঠা সম্প্রদায়ের। নতুন বিল পাশ করায় বিজেপি মারাঠাদের একচেটিয়া সমর্থন পেয়ে যেতে পারে বলেও মনে করছেন অনেকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.