সোমনাথ রায়, নয়াদিল্লি: ১০০ শতাংশ ভিভিপ্যাট গণনার রায় পুনর্বিবেচনা করার আবেদন দাখিল হল সুপ্রিম কোর্টে। সোমবার এই রিভিউ পিটিশন দাখিল করেছেন অরুণকুমার আগরওয়াল নামে জনৈক আবেদনকারী।
নরেন্দ্র মোদি জমানা শুরু হওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ তুলে এসেছে বিরোধীরা। সমাজের অন্যান্য মাধ্যম থেকেও বিভিন্ন বিজ্ঞানী ও গবেষক রীতিমতো প্রমাণ দিয়ে দেখিয়েছেন অতি সহজেই ইভিএমে কারচুপি করা যায়। এই নিয়ে আগেই আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ২৬ এপ্রিল বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ সমস্ত ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের (VVPAT) কাগজ মিলিয়ে দেখার আবেদন খারিজ করে দিয়েছিলেন।
[আরও পড়ুন: সন্দেশখালি মামলা: ‘নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত’ চাই, সুপ্রিম কোর্টে মামলা দায়ের মহিলাদের]
সেই নির্দেশ পুনরায় খতিয়ে দেখার আবেদন করে অরুণের বক্তব্য, ২৬ এপ্রিলের সুপ্রিম কোর্টের রায় ছিল ত্রুটিপূর্ণ। আবেদনে বলা হয়েছে, ফল প্রকাশে দেরি হওয়ার যে কথা বলা হয়েছে, তা ঠিক নয়। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মেলানোর জন্য শুধু জনবল দ্বিগুণ করতে হবে। একইসঙ্গে বলা হয়েছে ভোট গণনা সিসিটিভির নজরদারিতে হলেই কোনও হেরফের হলে তাও ধরা পড়ে যাবে। ১৮ মে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের (Supreme Court) দেড় মাসের গরমের ছুটি। তার আগে আদৌ এই আবেদন খতিয়ে দেখা হয় কিনা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
[আরও পড়ুন: রেলের জমিতে বেআইনি বিলবোর্ড! মুম্বইয়ে হোর্ডিং ভেঙে মৃত বেড়ে ১৪]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!