সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়িতে ধাক্কা লেগেছে কেন? শুধুমাত্র এই অপরাধেই মাঝরাস্তায় গুলি করে হত্যা করা হল এক চিকিৎসককে। ঘটনাটি ঘটেছে শনিবার হরিয়ানার গুরুগ্রামের ফারুক নগরে। মৃত চিকিৎসকের নাম মহাবীর যাদব।
[হুঁশিয়ারিকে সত্যি প্রমাণ করে পাকিস্তানে বোমাবর্ষণ করল ইরান]
জানা গিয়েছে, এদিন গাড়ি চালানো শিখছিল বিকাশ নামে এক যুবক। তখনই বিকাশের গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে মহাবীরের বাইকের। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিকাশ। মহাবীরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে সে। এরমধ্যেই ফোন করে ডাকে ভাই রবিকে। রবিই ঘটনাস্থলে পিস্তল নিয়ে আসে। শুরু হয় ধস্তাধস্তি। আর এই ঝামেলার মধ্যেই চিকিৎসক মহাবীরের উপর চার-চারটি গুলি চালায় সে। গুলি লাগে মহাবীরের মাথায়, কাঁধে এবং বুকে। ঘটনাস্থলেই মারা যান ওই চিকিৎসক। ধস্তাধস্তিতে বিকাশের গায়েও গুলি লাগে। আহত অবস্থায় ভাইকে হাসপাতালে ভর্তি করেই পালিয়ে যায় রবি।
[গোদুগ্ধ দিয়ে ইফতার, অভিনব ভাবনা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের]
ঝাঁজরোলা গ্রামের বাসিন্দা মহাবীর পাতৌদির কাছে ঘুমারপুর গ্রামে একটি ক্লিনিক চালান। জানা গিয়েছে, ফারুখনগরের বালাজি কলোনিতে একটি জমি সংক্রান্ত কাজে গিয়েছিলেন মহাবীর। সঙ্গে নিয়েছিলেন ভাইপো পাপ্পুকে। সেখান থেকে মহম্মদপুর গ্রামে ফেরার পথেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনাটির তদন্ত করছে পুলিশ। খোঁজ চলছে পলাতক রবির। ঘটনার পরেই শোকের ছায়া নেমেছে এলাকায়।
[ফেড কাপ ফের একবার কলকাতায় ফেরাতে বদ্ধপরিকর মোহনবাগান]
সর্বশেষ খবর
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি
-
নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা