সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখ-নাক-মুখ কোনওটাই ঠিকঠাক জায়গায় নেই নেই৷ ধর্ষণের চিহ্ন মুছতে থেঁতলে ফেলা হয়েছিল মাথা৷ শরীরের বিভিন্ন অঙ্গও ধারাল অস্ত্র দিয়ে কাটা৷ সারা শরীরে কামড় ও আঁচড়ের দাগ৷ এভাবেই আবিষ্কৃত হয়েছিল রোহতকে গণধর্ষিতা যুবতীর মরদেহ৷ তবে তার ময়নাতদন্তের ফলাফল হতবাক করে দিয়েছে দেশবাসীকে৷ জানা যাচ্ছে, মৃতার শরীরে কোনও খাদ্যনালী খুঁজে পাননি চিকিৎসকরা৷ সেটিও সম্ভবত ধর্ষকই কেটেছে বলে অনুমান করা হচ্ছে৷
[ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক মারধর কিশোরকে ]
নির্ভয়া কাণ্ডে দোষীদের যখন মৃত্যুদণ্ডের সাজা দিল সুপ্রিম কোর্ট, তখনই আর এক নির্ভয়ার দেখা মিলল রোহতকে৷ শুধু দিন আর স্থানের পরিবর্তন হয়েছে এই যা৷ আর কোথাও কোনও ফারাক নেই৷ আবারও এক গণধর্ষণের ঘটনায় শিহরিত গোটা দেশ৷ প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, কিছুদিন আগেই এই যুবতী একজনের থেকে বিয়ের প্রস্তাব পান৷ কিন্তু তিনি তা ফিরিয়ে দেন৷ এর সপ্তাহখানেক পর আবার ওই যুবক তার বন্ধুবান্ধবদের নিয়ে যুবতীর সঙ্গে দেখা করতে আসে৷ তখন তাদের মধ্যে জোর বচসা বাধে৷ তর্কাতর্কির সময় যুবতী ওই যুবকটিকে থাপ্পড় মারেন বলেও জানা যাচ্ছে৷ বদলা নিতেই তাঁকে গণধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়৷ যুবতীর পরিবারের তরফে জানা যাচ্ছে, এরপরই গত ৯ মে তাঁকে একটি প্রাইভেট কোম্পানির গেটের মুখ থেকে অপহরণ করা হয়৷ তারপর কোনও নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ অনুমান, অন্তত সাতজন পাশবিক অত্যাচার চালিয়েছে যুবতীর উপর৷ কিন্তু এখানেই শেষ নয়, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তীব্র নির্যাতন চালানো হয় তাঁর উপর৷ ধর্ষিতার বুকে আঁচড় ও কামড়ের অজস্র চিহ্ন মিলেছে৷ সম্ভবত ধর্ষণের চিহ্ন মুছে দিতে তাঁর মাথা থেতলে দেওয়া হয়৷ মাথায় ভারী কোনও বস্তুর আঘাতেই যুবতীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা৷ সম্ভবত গাড়ির চাকা দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে তাঁর মাথা৷ তবে তাঁরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন, যখন দেখেছেন যুবতীর শরীরে খাদ্যনালীটিই নেই৷ এমনিতে শরীরের বিভিন্ন অঙ্গ ধারাল অস্ত্র দিয়ে কাটা হয়েছিল৷ কিন্তু অত্যাচারের মাত্রা এরকম চরম পর্যায়ে যেতে পারে কল্পনাও করতে পারেননি৷ ময়নাতদন্তের ফলপ্রকাশের পর তাই হতবাক গোটা দেশ৷ ঠিক যেভাবে নির্ভয়ার উপর অত্যাচার চালানো হয়েছিল, এখানে যেন তারই পুনরাবৃত্তি দেখা গেল৷
[ ভারতে বড়সড় হামলার আগেই গ্রেপ্তার হিজবুল জঙ্গি, মিলল পাক পাসপোর্ট ]
তদন্তের স্বার্থে এখনই এই ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে নারাজ পুলিশ৷ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে৷ এদিকে এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের হয়েছে৷ মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম নিজে ঘটনাস্থলে যাবেন বলেও জানিয়েছেন৷ কমিশনের অপর সদস্য রেখা শর্মা ইতিমধ্যেই ধর্ষিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন৷ পরে তিনি জানান, “পুরুষরা কেন যে কোনও মহিলার থেকে প্রত্যাখান মেনে নিতে পারে না তার উত্তর আমার জানা নেই৷ কী অত্যাচার করে এই যুবতীকে মারা হয়েছে তা ভেবে আমি শিউরে উঠছি৷ নির্ভয়ার মতো এক্ষেত্রেও দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটাই চাইব৷”
সর্বশেষ খবর
-
রথযাত্রার সাজে শ্যাম সুন্দর জুয়েলার্স, সব গয়না ও গ্রহরত্নে থাকছে আকর্ষণীয় ছাড়
-
কিউবার জন্য চাল সংগ্রহ, অথচ তাত্ত্বিকদের মনে উঁকি দেয় না পশ্চিমবঙ্গের উদ্বাস্তু মা-ভাই-বোনের মর্মন্তুদ যন্ত্রণা!
-
প্রাক্তন মন্ত্রী টিকিট না পাওয়ায় ক্ষোভ, মধ্যপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘাত বিজেপি কর্মীদের
-
বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরে আরও এক ধাপ, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটিতে কারা?
-
পেটখারাপ রাইসের! হালান্ডদের মুখোমুখি হওয়ার আগে চোট-কার্ড-অসুস্থতায় জেরবার ইংল্যান্ড