সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার সাংসদ পদে এবার মনোনীত হলেন রূপা গঙ্গোপাধ্যায়৷ ক্রিকেটার সিধুর পদত্যাগের পর এবার তাঁর জায়গায় রাষ্ট্রপতির কোটায় মনোনীত হবেন তিনি৷
২০১৫ সালে বিজেপিতে যোগ দেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী৷ তারপর থেকে রাজ্য বিজেপির অন্যতম মুখ তিনি৷ বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তিনি৷ অভিনয়ের দৌলতেও সর্বভারতীয় পরিচিতিও রয়েছে৷ গোটা দেশ তাঁকে ‘দ্রৌপদী’ নামেই চেনে৷ গত বিধানসভা নির্বাচনে হাওড়া উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি৷ যদিও তৃণমূলের লক্ষীরতন শুক্লার কাছে হার মানতে হয় তাঁকে৷ এবার তাঁকে রাজ্যসভার টিকিট দিল বিজেপি৷
গত জুলাইয়ে বিজেপি থেকে ইস্তফা দেন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু৷ প্রথমে জল্পনা ছড়ায়, আপে যোগ দিচ্ছেন তিনি৷ পরে অবশ্য নিজের দল গঠন করেন এই প্রাক্তন ক্রিকেটার৷ এবার তাঁর জায়গাতেই রূপাকে আনার সিদ্ধান্ত নিল বিজেপি৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কোটাতেই রাজ্যসভায় সাংসদ হতে চলেছেন তিনি৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের