সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তব ঘটনা বুঝতে গেলে কতই না বিপদের মুখে পড়তে হয় সাংবাদিকদের৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় প্রশান্ত কানোজিয়াকে গ্রেপ্তারের ঘটনা ইতিমধ্যেই যথেষ্ট তোলপাড়া ফেলেছে৷ এবার উত্তরপ্রদেশেরই আরেক জায়গা থেকে উঠে এল সাংবাদিক নিগ্রহের ছবি৷
[আরও পড়ুন: রাহুলের বদলি দু’জন অন্তর্বর্তী সভাপতি, জল্পনা তুঙ্গে কংগ্রেসের অন্দরে]
এক টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অমিত শর্মা৷ শামলিতে তিনি গিয়েছিলেন ট্রেন বেলাইন হওয়ার খবর করতে৷ আর সেই সংবাদ সংগ্রহে গিয়েই তাঁকে প্রবল হেনস্তার মুখে পড়তে হয়৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওয় দেখা গিয়েছে, রেল পুলিশ তাঁর উপর যথেচ্ছ নির্যাতন চালাচ্ছে৷ মারধর, সারারাত ঘরে বন্ধ করে রাখার পাশাপাশি আরও ভয়ংকর একটি অভিযোগ উঠল রেল পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে৷ ওই আধিকারিক সাংবাদিকের মুখের উপর মূত্রত্যাগ করেছেন৷
অমিত শর্মা অভিযোগ করে বলেছেন, ‘ওরা সব সাদা পোশাকে ছিল৷ আমার ক্যামেরাটি মাটিতে পড়ে গিয়েছিল৷ আমি তা তুলতে গেলেই আমার উপর অত্যাচার শুরু করে৷ জামাকাপড় খুলে দেওয়া হয়৷ আমার মুখে মূত্রত্যাগ করে৷’ অমিতের মোবাইল ফোন, ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন বলে অভিযোগ তাঁর৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কয়েকজন সাংবাদিক৷ তাঁরাই অমিতের সঙ্গে দুর্ব্যবহারের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এবং পুলিশের দ্বারস্থ হন৷ পুলিশের হস্তক্ষেপে শেষপর্যন্ত আজ সকালে অমিত শর্মা ছাড়া পান৷ ঘটনার জেরে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে৷
[আরও পড়ুন: উদ্ধারকাজে বাদ সাধছে প্রকৃতি, এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ পেতে নামবে ‘গড়ুর’ ]
এর আগেও বহুবার সাংবাদিক নিগ্রহের ঘটনায় উত্তপ্ত হয়েছে উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে৷ বারবার প্রশাসনিক চাপ তৈরি করে সত্য খবর পরিবেশনে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে৷ সম্প্রতি প্রশান্ত কানোজিয়া এবং অমিত শর্মার ঘটনাও এমনই একটি উদাহরণ৷
#WATCH Shamli: GRP personnel thrash a journalist who was covering the goods train derailment near Dhimanpura tonight. He says, “They were in plain clothes. One hit my camera&it fell down. When I picked it up they hit&abused me. I was locked up, stripped&they urinated in my mouth” pic.twitter.com/nS4hiyFF1G
— ANI UP (@ANINewsUP) June 11, 2019
সর্বশেষ খবর
-
যুদ্ধের রক্তচক্ষু-রাজনীতিতে বারবার প্রভাবিত বিশ্বকাপ! তবু জিতে গিয়েছে ফুটবল
-
পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের! ভাইরাল ভিডিও
-
এবার সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ, জীবনীচিত্রতে অভিনয়ে টলিপাড়ার কোন কোন বাঙালি?
-
অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য সন্তানসংখ্যা নির্ধারণ? বিভ্রান্তি দূর করলেন শমীক ভট্টাচার্য
-
তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাল জনগণ, ডিমথেরাপি! আক্রান্তকে উদ্ধার বিজেপির