সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর আসল নাম এখন আর কারও মনে নেই! গরিব মানুষগুলির কাছে তিনি পরিচিত ছিলেন ‘২০ টাকার ডাক্তার’ নামে৷ নামেই তাঁর পরিচয় মেলে৷ তিনি এমন একজন ডাক্তার, যিনি এই পেশাকে ব্রত হিসাবে নিয়েছেন৷ স্থানীয়দের কাছে তিনি ছিলেন মসিহা! ছিলেন কারণ, কোয়েম্বাতুরের অবরামপলায়মের সেই জনপ্রিয় ডাক্তার ভি বালসুব্রহ্মণ্যম গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷
দেশজুড়ে প্রতিদিন কত মানুষই মারা যান! তাঁদের মধ্যে কারও কারও মৃত্যুসংবাদ নিজগুণে সংবাদপত্রের কোনও পাতায় উঠে আসে৷ কিন্তু ডাক্তার ভি বালসুব্রহ্মণ্যমের শেষকৃত্য যেন গোটা তামিলনাড়ুর মানুষকে নাড়িয়ে দিয়েছে৷ কারও সংগঠিত ডাকে নয়, স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার মানুষ তাঁর শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন৷ চোখের জলে প্রিয় ‘২০ টাকার ডাক্তার’কে শেষ বিদায় জানাতে৷ গরিবের মসিহা এই মানুষটি তাঁর শেষ জীবনে সিঙ্গানাল্লুরের বাসিন্দা ছিলেন৷ তাঁর ক্লিনিক ছিল অবরামপলায়মে৷ মাত্র ২০ টাকার বিনিময়ে রোগী দেখতেন, এটাই কিন্তু তাঁর একমাত্র পরিচয় নয়৷ জনশ্রুতি, মাত্র ৫ মিনিট কোনও রোগীকে দেখলেই তাঁর রোগ ধরতে পারতেন তিনি৷ দরকারি ওষুধ দিতেন, প্রয়োজনে ইনজেকশনও৷ তাঁর চেম্বারে এত ভিড় হত যে রাত সাড়ে ১০টা বেজে গেলেও ভিড় কমত না৷ স্থানীয় প্রাক্তন বিধায়ক সাবিত্রী জানিয়েছেন, ভি বালসুব্রহ্মণ্যমের মতো একজন মানুষ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার