সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে দেশের প্রতিরক্ষামন্ত্রক৷ তাঁদের মৃত্যুকে ‘অতীত’ মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে রাজি নয় দেশ৷ বরং এভাবে যাতে দেশে শহিদের সংখ্যা না বাড়ে, তার জন্য বদ্ধপরিকর প্রশাসন৷ আর তাই সীমান্ত সুরক্ষিত করতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে৷
উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা জঙ্গি হামলা রুখতে বড় ভূমিকা গ্রহণ করতে পারে বলে ধারণা প্রতিরক্ষামন্ত্রকের৷ বুধবার প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) বৈঠকে উরি-পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়৷ বৈঠকে দেশের সুরক্ষা খাতে ১,৯১০ কোটি টাকার প্রস্তাব অনুমোদিত হয়েছে৷ যার মধ্যে ৩৩০ কোটি টাকা ইলেট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের জন্য খরচ করা হবে৷ জম্মু-কাশ্মীরে সংঘর্ষ রুখতে কাজে লাগবে এই সিস্টেম৷ প্রতিরক্ষামন্ত্রকের এক আধিকারিকের মতে, অশান্ত কাশ্মীর সীমান্তে জঙ্গি হানা ঠেকাতে এই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ইলেট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের মাধ্যমে কী সুবিধা পাবেন জওয়ানরা? এই পদ্ধতিতে শক্রুদের রেডিও ও ডেটা ট্রান্সমিশনে নজরদারি করা সম্ভব হবে৷ এছাড়া সীমান্তের কাছাকাছি শক্রুদের অবস্থান, চলাফেরা, আলোচনাতেও আড়ি পাতা সম্ভব হবে৷ এবং পরিবর্তে জ্যামারের মাধ্যমে অত্যন্ত নিপুনভাবে শক্রুদের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা আটকে দেওয়া যাবে৷
এই সিস্টেমের পাশাপাশি সেনা প্রশিক্ষণের জন্য যুদ্ধসামগ্রী কেনার খাতে ৪০৫ কোটি টাকা ব্যায়ের প্রস্তাব দেওয়া হয়েছে৷ পোর্ট ব্লেয়ারে অস্ত্র মেরামতির ব্যবস্থা জোরদার করতে খরচ করা ৪৫০ কোটি টাকার প্রস্তাব এবং মুম্বইয়ের নাভাল ডকটি সারাইয়ের জন্য ৭২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক৷ এই প্রস্তাব ডিএসি অনুমোদন করলে তা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠানো হবে৷
সর্বশেষ খবর
-
‘যুদ্ধের নিয়ম বদলে গিয়েছে’, তেল ট্যাঙ্কার খুইয়ে আমেরিকায় ভয়ংকর হামলার হুমকি ইরানের
-
পকেটে বি টেক, অথচ প্রবীণ আত্মীয়ের বাড়িতে ঢুকেই যা করতেন…,মহিলার কাণ্ডে অবাক পুলিশ
-
মিলিয়ে দিল SIR! ‘মৃত’ দাদাকে ৩৫ বছর পর ফিরে পেলেন ভাই
-
সঞ্চয় ছোট, হৃদয় বড়! নেপালের পাশে দাঁড়াতে পিগি ব্যাঙ্ক ভেঙে অর্থ দিল উত্তরপ্রদেশের আলফাজ
-
রবিবাসরীয় বিকেলে ‘দেশু’র সারপ্রাইজ, ভক্তদের নিয়ে ঘুরতে যাওয়ার ঘোষণা দেব-শুভশ্রীর