Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

কেরলের মুখ্যমন্ত্রীর মুণ্ডচ্ছেদে ১ কোটি ইনাম ঘোষণা আরএসএস নেতার

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কর্মী মৃত্যু যে কারও পক্ষে অত্যন্ত আবেগের বিষয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০১৭, ১২:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০১৭, ১২:৩৬

options
link
কেরলের মুখ্যমন্ত্রীর মুণ্ডচ্ছেদে ১ কোটি ইনাম ঘোষণা আরএসএস নেতার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএস কর্মীর মৃত্যুর জন্য দায়ী প্রশাসন ও মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীরই শিরশ্ছেদ চাইলেন এক আরএসএস কর্মী। যদি কেউ সে কাজ করতে পারেন, তবে তাঁকে ১ কোটি টাকা ইনাম দেওয়া হবে বলেও ঘোষণা তাঁর।

হাবিজাবি লেখা নোট নিতে ব্যাঙ্কের আপত্তি? এই নিয়ম জেনে রাখুন

কেরলে আরএসএস-সিপিএম সংঘর্ষ নতুন কিছু নয়। এর জেরে প্রাণ যায় বহু তরুণ কর্মীরই। তা নিয়েই ক্ষুব্ধ কুন্দন চন্দ্রওয়াত নামে ওই আরএসএস নেতা। প্রকাশ্যেই এক জনসভায় কেরল প্রশাসনের প্রতি তিনি তাঁর ক্ষোভ উগরে দেন। সেখানেই তিনি বলেন, বর্তমান মুখ্যমন্ত্রীর মুণ্ডচ্ছেদ চান তিনি। যদি কেউ তা করতে পারেন তবে তাঁকে ১ কোটি টাকা ইনাম দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। তারজন্য যদি তাঁকে জমিজিরেত বিক্রি করতে হয় তাতেও তিনি রাজি বলে জানান। এর আগেও সংঘ পরিবার অনেকের মাথা নিয়েছে। সুতরাং এ কাজ তাঁরা করতে পারবেন বলেই আশাবাদী ওই কর্মী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুখ্যমন্ত্রী এর প্রত্যুত্তরে অবশ্য কিছু বলেননি। তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কর্মীর মৃত্যু যে কারও পক্ষে অত্যন্ত আবেগের বিষয়। সে কারণেই এ কথা বলে ফেলেছেন কুন্দন। তবে আক্ষরিক অর্থে তিনি তা বলতে চাননি বলেই পুরো বিষয়টি আড়াল করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

আরএসএস-এ এই হুমকির তীব্র নিন্দা করেছে সিপিএম। বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আরএসএস যে হিংসার রাজনীতি ছড়ায় এ থেকেই তা বোঝা যায়। এর বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়েছে দলের তরফে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.