সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক আরএসএস নেতা। আরএসএসের মুখ্য শিক্ষক বছর কুড়ির জয়দেবের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে ১৪ দিন হেফাজতে রাখারও নির্দেশ দিয়েছে আদালত।
[এবার সাহায্যের জন্য সুষমার দ্বারস্থ সহকর্মী মানেকা গান্ধী]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ জুলাই তিরুবনন্তপুরমে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে জয়দেব। ঘটনার পর থেকে ফেরার ছিল সে। এরইমধ্যে চলতি মাসের গোড়ায় সিপিএম ও বিজেপি কর্মীদের লাগাতার সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তিরুবনন্তপুরম। ফেরার থাকাকালীন হিংসাত্মক কার্যকলাপে নেতৃত্ব দেয় জয়দেব। স্থানীয় এক সিপিএম নেতার বাড়িতে বোমা ছোড়া, দ্বাদশ শ্রেণির এক ছাত্রের উপর হামলা-সহ বেশ কয়েকটি মামলায় প্রধান অভিযুক্ত সে। গোপন আস্তানা থেকে নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের লাগাতার হুমকি দিচ্ছিল জয়দেব। মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতার বাবা-মাকেও চাপ দিচ্ছিল সে। জানা গিয়েছে, নির্যাতিতার বাবা-মাকে একটি চিঠিও লিখেছিল এই আরএসএস নেতা। পরে সেই চিঠিটি পুলিশকে দিয়েছেন নির্যাতিতার বাবা ও মা। শেষপর্যন্ত বুধবার আরএসএস-র মুখ্য শিক্ষক জয়দেবকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ১৪ দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
[নিজের কর্মস্থলেই শ্লীলতাহানির শিকার পাঁচতারা হোটেলের কর্মী]
প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় বাম যুব সংগঠনের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বাম ও বিজেপি কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে কেরলের রাজধানী তিরুবনন্তপুরম। ঘটনার প্রতিবাদে বিজেপির রাজ্য দপ্তরের হামলা চালায় একদল বাম কর্মী-সমর্থক। স্থানীয় এক আরএসএস কর্মীর হাত কেটে নেওয়ারও অভিযোগ উঠে সিপিএম কর্মীদের বিরুদ্ধে। পরে হাসপাতালে মারা যান তিনি। কেরল সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণণের ছেলের বাড়িতেও পালটা হামলা হয়। ঘটনায় এক বাম কাউন্সিলর-সহ দুপক্ষের বেশ কয়েকজন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।
[বাজারে আসছে ৫০ টাকার নয়া নোট, দেখুন ছবি]
সর্বশেষ খবর
-
দলে আর জায়গা নেই, জানিয়ে দিয়েছে বোর্ড! রবিবারই শেষ ওয়ানডে খেলবেন রোহিত?
-
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ফ্ল্যাট দখলের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা
-
ঋত-তৃণমূলে এবার ব্রাত্যও? ঘাসফুল শিবিরে ভাঙনের মরশুমে তুঙ্গে জল্পনা
-
ফুলবাগানের মন্দির তহবিল থেকে ‘চুরি’ ৪৪ লক্ষ, অভিযোগ দায়ের কমিটির
-
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের