সংবাদ প্রতিদিন ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই-এর নাম পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। আরএসএসের বক্তব্য, হিন্দিতে আমাদের দেশের নাম ‘ভারত’। তাই রিজার্ভ ব্যাঙ্কের নামেও ভারত থাকা উচিত।
সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে দত্তাত্রেয় বলেন, “ইংরেজিতে আমরা ইন্ডিয়া বলে থাকি। তবে ভারতীয় ভাষায় আমাদের দেশের নাম ভারত। তাহলে কেন আমরা ‘কনস্টিটিউশন অফ ইন্ডিয়া’, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ বলে থাকি… এটা এমন কেন হবে? এই প্রশ্ন তোলা উচিত। এটা বদলানো উচিত। যদি দেশের নাম ভারত হয়, তাহলে সেভাবেই নামকরণ করা উচিত।” তারপরই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সাফ কথা, আসল ইস্যু থেকে নজর ঘোরাতেই বিজেপি-আরএসএস অহেতুক বিতর্ক তৈরি করছে।
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। বিরোধীদের জোটের নামকরণের পর থেকেই ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক শুরু হয়। সেই বিতর্ক আবারও উসকে দেওয়ার চেষ্টায় গেরুয়া শিবির। অন্তত বিরোধীদের তেমনটাই দাবি।
মঙ্গলবার হোসবালের বক্তব্য প্রসঙ্গে কুণাল বলেন, “আরএসএস-এর এই ভদ্রলোক যা বলছেন, তা হল মানুষের মূল সমস্যা থেকে নজর ঘুরিয়ে ফালতু বিষয়ে কনফিউজ করে রাখার অপচেষ্টা। আমরা সবাই জানি দেশের নাম ইন্ডিয়া ও ভারত। আন্তর্জাতিক স্তরে ইন্ডিয়া নামটাই পরিচিত। সুতরাং ইন্ডিয়াকে অস্বীকার করা যাবে কী করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাম হয়ে রয়েছে। আসলে বিজেপি-আরএসএস কাজ রোটি, কাপড়া, মকানের মতো সমস্যা থেকে সরে গিয়ে নাম বদলের সংস্কৃতি তৈরি করেছে। রিজার্ভ ব্যাঙ্কের কাজ, তহবিল ঠিক থাকে কি না, দেখুন। সংবিধানের মূল স্পিরিট যে ধর্মনিরপেক্ষতা, তার দিকে নজর দিন। নাম বদলের অহেতুক বিতর্ক চাপিয়ে দেবেন না।”
সর্বশেষ খবর
-
ফোন, ওটিপি নয়! তবু অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৮ লক্ষ, মাথায় হাত ব্যবসায়ীর
-
পুজোর ফ্যাশনে ইন ধনেখালি কাফতান! স্টাইল ও স্বাচ্ছন্দ্যে সাজুন নায়িকাদের মতো
-
পাকিস্তানের চিন্তা বাড়িয়ে সিন্ধুতে বড় চাল ভারতের! লাদাখে প্রথম পাথরের বাঁধ বানাল নয়াদিল্লি
-
‘ডাকাতের গ্রাম’ থেকে এবার ডাক্তার! কালিমুল্লাহর নিট সাফল্যে ‘বদনাম’ ঘোচানোর স্বপ্ন বাঁকুড়ার মুক্ষ্যাপাড়ায়
-
রাষ্ট্রসংঘের নতুন বিশ্ব মানচিত্রকে সমর্থন করেও হুঁশিয়ারি ভারতের, কোথায় আপত্তি দিল্লির?