সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশ্নের উত্তরে মিলল কন্ডোম। তথ্য জানার অধিকার আইনের এহেন পরিহাসে অবাক দুই সমাজকর্মী। ঘটনাটি রাজস্থানের। খবর ছড়িয়ে পড়তে দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ।
[ছবি মুক্তির আগে কর্ণি সেনাকে হুমকি সেলুলয়েডের লক্ষ্মীবাঈয়ের]
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের হনুমানগড় এলাকার ছানিবাড়ি গ্রামে। গত পাঁচ বছরে ওই গ্রামে উন্নয়নমূলক কাজের খতিয়ান চেয়ে একটি আরটিআই আইনে পঞ্চায়েতের কাছে কিছু প্রশ্ন করেন মনোহর লাল ও বিকাশ চৌধুরি নামে দুই সমাজকর্মী। ২০০১ সাল থেকে চলে আসা একটি প্রকল্পের বিষয়েও প্রশ্ন করেছিলেন তাঁরা। পঞ্চায়েতের পক্ষ থেকে সম্প্রতি উত্তর এসেছে জাতীয় তথ্য কমিশনের কাছে৷ অভিযোগ, প্রশ্নের উত্তরে তাঁদের কাছে একটি সিলবন্ধ খাম আসে। সেটি খুলতেই বেরিয়ে পড়ে কিছু পুরনো খবরের কাগজ ও কন্ডোম। এহেন ঘটনায় হতভম্ব হয়ে পড়েন মনোহর ও বিকাশ।এহেন বেনজির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তথ্য জানতে গিয়ে যে এভাবে অপদস্ত হতে হবে তা ভাবতেও পারেননি তাঁরা।
এই ঘটনার কথা একটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দুই সমাজকর্মী। সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় ছাড়িয়ে পরে ভিডিওটি। একের পর এক কমেন্ট আসতে থাকে নেটিজেনদের তরফ থেকে। অনেকেই প্রশাসনকে একহাত নেন। সংশ্লিষ্ট পঞ্চায়েতের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই বলছেন, প্রশ্নের জবাব দিতে গেলে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়বে। এদিকে ঘটনাটি নিয়ে শোরগোল পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। হনুমানগড় জেলা পরিষদের সিইও নভনীত কুমার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
[বিপন্ন কনকদুর্গা ও বিন্দুর জীবন, নিরাপত্তার নির্দেশ সুপ্রিম কোর্টের]
সর্বশেষ খবর
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের
-
হাওড়া-শিয়ালদহতেও মিলছে না ন্যূনতম পরিষেবা! ক্যাগ রিপোর্টে একাধিক স্টেশনের পানীয় জল নিয়ে উদ্বেগ
-
পাকিস্তান বলেই সম্ভব! পেনাল্টি কর্নারের সরঞ্জাম ড্রেসিংরুমে রেখেই মাঠে হকি দল, তারপর?