Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
S-400

‘সিঁদুরে’র বর্ষপূর্তিতে ভারতের ভাঁড়ারে আরও ‘সুদর্শন চক্র’, কথা রাখল ‘বন্ধু’ রাশিয়া

রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’ আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৭:০১

options
link
‘সিঁদুরে’র বর্ষপূর্তিতে ভারতের ভাঁড়ারে আরও ‘সুদর্শন চক্র’, কথা রাখল ‘বন্ধু’ রাশিয়া zoom
রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’ আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: ফাইল চিত্র
Advertisement

S-400। সহজে বললে ‘সুদর্শন চক্র’। অপারেশন সিঁদুরে পাক মিসাইলকে তছনছ করেছিল এই মোক্ষম অস্ত্র। সেই অপারেশনের বর্ষপূর্তির একেবারে কাছে এসে এবার ভারতের ভাঁড়ারে আরও বাড়ল এস-৪০০-র সংখ্যা। এটাই হবে চতুর্থ এস-৪০০। 

জানা গিয়েছে, রাশিয়া থেকে আজই এসে পৌঁছে যাওয়ার কথা এস-৪০০। সবকিছু ঠিকমতো হলে মে মাসের মধ্যেই তা সক্রিয় হয়ে উঠবে। এখানেই শেষ নয়। পঞ্চম এস-৪০০ আসছে আগামী নভেম্বরেই। সব মিলিয়ে নতুন করে মোট পাঁচটি ‘সুদর্শন চক্র’ আসার কথা রাশিয়া থেকে। 

Advertisement

প্রসঙ্গত, রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’। আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে ‘সুদর্শন চক্র’। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। পাকিস্তান ও চিনকে নজরে রেখে ৩টি S-400 বা সুদর্শন মোতায়েন রয়েছে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বে। এই প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ ৪০০ কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে নিরাপদ। অপারেশন সিঁদুরের সময় এর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। পাকিস্তানের লাগাতার হামলা রুখে দিয়েছিল এই সুদর্শন। 

উল্লেখ্য, চিনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি এস-৪০০ কেনার চুক্তি করে ভারত। তবে সেই সরবরাহ নানা কারণে বিলম্বিত হয়। তবে এবার আরও বেশি করে এস-৪০০ কিনতে তৎপর নয়াদিল্লি। কোনও ঝুঁকি না নিয়ে দেশের আকাশসীমাকে দুর্ভেদ্য করে তুলতে চায় মোদি সরকার। রাশিয়া ভারতের দীর্ঘ সময়ের ‘বন্ধু’। ইউক্রেনের সঙ্গে তাদের সংঘাত চলছে বেশ কয়েক বছর ধরে। এর মধ্যেই ভারতকে অস্ত্র সরবরাহ বন্ধ রাখেনি মস্কো।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.