Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Saayoni Ghosh

উত্তরপ্রদেশে মোদির ভোটপ্রচার শুরু হলেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ, তোপ সায়নীর

টুইটারে বিজেপি নেতাদের একহাত নিলেন যুব তৃণমূলের সভাপতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২১, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২১, ১৫:১৪

options
link
উত্তরপ্রদেশে মোদির ভোটপ্রচার শুরু হলেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ, তোপ সায়নীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের ভোটের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) বিঁধলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। বিজেপি নেতাদেরও একহাত নিয়েছেন তিনি। উত্তরপ্রদেশে মোদির ভোটপ্রচার শুরু হলেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) । টুইটারে  এমন কথাই জানালেন যুব তৃণমূলের সভাপতি। 

সোমবার নিজের টুইট প্রোফাইলে সায়নী লিখেছেন, “নির্বাচনই পাখির চোখ, প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি নেতারা জুলাই থেকে উত্তরপ্রদেশের ভোটের প্রচার শুরু করছেন। তাই অক্টোবরের আগেই করোনার তৃতীয় ঢেউয়ের জন্য তৈরি থাকুন!”

Advertisement

Saayoni Ghosh slams PM Modi and BJP leader by mentioning UP Election 2022

[আরও পড়ুন: ‘২০ দিনও ভালভাবে সংসার করেননি পিংকি’, স্ত্রীর বিরুদ্ধে পালটা বিস্ফোরক কাঞ্চন]

একুশের ভোটের (WB Elections 2021) আগে ঘাসফুল শিবিরে যোগ দেন অভিনেত্রী সায়নী ঘোষ। তার কিছুদিন পরই আসানসোল দক্ষিণের প্রার্থী হন। দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী। কিন্তু বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) কাছে হেরে যান। তবে সায়নীর পরিশ্রমের প্রশংসা করেন অনেকে। পরে যুব তৃণমূলের সভাপতি পদে অভিষিক্ত হন। প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব সায়নী। যুব তৃণমূলের সভাপতি হওয়ার পরও তার ব্যতিক্রম হয়নি। এর আগেও উত্তরপ্রদেশের নদীতে মৃতদেহ ভাসার খবর শেয়ার করে কেন্দ্র সরকারকে বিঁধেছিলেন সায়নী। এবার উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচার নিয়ে মোদি ও বিজেপি নেতাদের একহাত নিলেন।

২০২২ সালের ১৪ মার্চ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বাধীন বিজেপি সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই সে রাজ্যে বিধানসভা (2022 Uttar Pradesh Assembly election) হতে পারে। উল্লেখ্য, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই সময় গোটা দেশে করোনা (Corona Virus) সংক্রমণের সংখ্যা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। আর তার জন্য অনেকেই রাজনৈতিক নেতাদের ভোটের প্রচারকে দায়ী করেছিলেন। 

[আরও পড়ুন: ১০ দিনের মধ্যে ফের দিল্লিতে তলব শুভেন্দুকে, জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.